জাহিদুল ইসলাম, সখিপুর ( টাঙ্গাইল) প্রতিনিধি:
'মাদককে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি' প্রতিপাদ্যকে সামনে রেখে সখিপুরে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে সখিপুর থানার আয়োজনে উপজেলার কচুয়া বাজারে এ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। র্যালিতে থানা পুলিশের সদস্য, স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
এ সময় মাদকবিরোধী বিভিন্ন স্লোগানের পাশাপাশি মাদকের ভয়াবহ ক্ষতিকর দিক ও মাদকসংক্রান্ত আইনি বিষয় তুলে ধরে আলোচনা করা হয়। একই সঙ্গে মাদকসেবীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়।
মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না; এর নেতিবাচক প্রভাব পরিবার ও সমাজের ওপরও পড়ে। তাই মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।স্থানীয় বাসিন্দারা
সখিপুর থানার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সচেতন মহল নিয়মিত সভা-সেমিনার ও র্যালির মাধ্যমে জনসচেতনতা বাড়ালে মাদক প্রতিরোধ ও নির্মূলের পথ আরও সহজ হবে। তারা এমন আয়োজন অব্যাহত রাখার পাশাপাশি সখিপুর থানা পুলিশকে সুন্দর উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। মাদককে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি।
মতামত