এমএ আউয়াল আশিক:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উপজেলা শাখার ব্যবস্থাপনায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘সিরাতপাঠ প্রতিযোগিতা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণে প্রতিযোগিতাকে ঘিরে অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে। শিক্ষার্থীদের ইসলামী মূল্যবোধ, জ্ঞানচর্চা ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমে উৎসাহিত করতে প্রতিযোগিতায় চারটি বিষয়ে আয়োজন করা হয়। বিষয়গুলো হলো—কোরআন তিলাওয়াত, নাতে রাসূল (সা.), উপস্থিত বক্তৃতা এবং রাসূলুল্লাহ (সা.)-এর সীরাতভিত্তিক কুইজ।
প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় সমাপনী সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সিরাজদিখান উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আসজাদ আব্দুল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মুন্সীগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হোসেন ঢালী। এছাড়া এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীদের অভিভাবকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা শিক্ষার্থীদের মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও চরিত্র অনুসরণ করে নিজেদের জীবন গড়ে তোলার আহ্বান জানান। তাঁরা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠান শেষে বিভিন্ন বিষয়ে বিজয়ী প্রতিযোগীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর হাতে উৎসাহমূলক শুভেচ্ছা উপহার প্রদান করা
মতামত