শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

জামালপুরে রেডক্রিসেন্টের কমিটি গঠন

এম.শাহীন আল আমীন
এম.শাহীন আল আমীন জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

জামালপুরে রেডক্রিসেন্টের কমিটি গঠন
রেডক্রিসেন্টের নব গঠিত কমিটি

জামালপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির   বিশেষ সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে ২০২৬-২০২৮ মেয়াদে মাহবুবুর রহমান জিলানী ভাইস চেয়ারম্যান এবং খায়রুল ইসলাম লিয়ন সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ড. নিলোফার চৌধুরী মনি, মো. জিয়াউল হক জিয়া, মো. সাঈদ বিন আনোয়ার সজিব, মো. ইকরামুল হক ও সাইফুল আল খান।

শনিবার দুপুরে জামালপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জামালপুর ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আজীবন সদস্য ও জেলা বিএনপির সহসভাপতি শামীম আহমেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া, মাহবুবুর রহমান জিলানী, খায়রুল ইসলাম লিয়ন ও ইউনিয়ন অফিসার জীবন কুমার বিশ্বাস।

রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ফজলুল হক নতুন কমিটি ঘোষণা করেন। এ সময় ইউনিটের আজীবন সদস্য, সিনিয়র আরসিওআই ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

জামালপুরে রেডক্রিসেন্টের কমিটি গঠন

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জামালপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির   বিশেষ সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে ২০২৬-২০২৮ মেয়াদে মাহবুবুর রহমান জিলানী ভাইস চেয়ারম্যান এবং খায়রুল ইসলাম লিয়ন সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ড. নিলোফার চৌধুরী মনি, মো. জিয়াউল হক জিয়া, মো. সাঈদ বিন আনোয়ার সজিব, মো. ইকরামুল হক ও সাইফুল আল খান।

শনিবার দুপুরে জামালপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জামালপুর ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আজীবন সদস্য ও জেলা বিএনপির সহসভাপতি শামীম আহমেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া, মাহবুবুর রহমান জিলানী, খায়রুল ইসলাম লিয়ন ও ইউনিয়ন অফিসার জীবন কুমার বিশ্বাস।

রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ফজলুল হক নতুন কমিটি ঘোষণা করেন। এ সময় ইউনিটের আজীবন সদস্য, সিনিয়র আরসিওআই ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream