সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সিরাজদিখানে নবাগত ইউএনওর সঙ্গে ছাত্রশিবির নেতাদের সাক্ষাৎ

‎মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিরাজদিখান উপজেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় উপজেলার বিভিন্ন অসংগতিপূর্ণ বিষয় তুলে ধরার পাশাপাশি জনস্বার্থে প্রশাসনকে সহযোগিতা করার আশ্বাস দেন তাঁরা।

‎সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির সিরাজদিখান উপজেলা সভাপতি আসজাদ আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক নাজমুশ শোয়াইবসহ সংগঠনটির থানা পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

‎সাক্ষাৎকালে উপজেলা সভাপতি আসজাদ আব্দুল্লাহ সিরাজদিখানের বিভিন্ন অসংগতিপূর্ণ বিষয় নবাগত ইউএনওর সামনে তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে প্রশাসনের কার্যকর উদ্যোগের প্রত্যাশা ব্যক্ত করার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন ছাত্রশিবির নেতৃবৃন্দ।

‎এ সময় প্রশাসন ও ছাত্রসংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার বিষয়েও আলোচনা হয়।
‎সাক্ষাৎ শেষে ছাত্রশিবির নেতৃবৃন্দের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সংগঠনের বিভিন্ন প্রকাশনা সামগ্রী উপহার দেওয়া হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সিরাজদিখানে নবাগত ইউএনওর সঙ্গে ছাত্রশিবির নেতাদের সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

‎মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিরাজদিখান উপজেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় উপজেলার বিভিন্ন অসংগতিপূর্ণ বিষয় তুলে ধরার পাশাপাশি জনস্বার্থে প্রশাসনকে সহযোগিতা করার আশ্বাস দেন তাঁরা।

‎সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির সিরাজদিখান উপজেলা সভাপতি আসজাদ আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক নাজমুশ শোয়াইবসহ সংগঠনটির থানা পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

‎সাক্ষাৎকালে উপজেলা সভাপতি আসজাদ আব্দুল্লাহ সিরাজদিখানের বিভিন্ন অসংগতিপূর্ণ বিষয় নবাগত ইউএনওর সামনে তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে প্রশাসনের কার্যকর উদ্যোগের প্রত্যাশা ব্যক্ত করার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন ছাত্রশিবির নেতৃবৃন্দ।

‎এ সময় প্রশাসন ও ছাত্রসংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার বিষয়েও আলোচনা হয়।
‎সাক্ষাৎ শেষে ছাত্রশিবির নেতৃবৃন্দের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সংগঠনের বিভিন্ন প্রকাশনা সামগ্রী উপহার দেওয়া হয়।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream