সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
১২০০ নবীন শিক্ষার্থীকে বরণ করে নিলো বেরোবি ছাত্রশিবির

১২০০ নবীন শিক্ষার্থীকে বরণ করে নিলো বেরোবি ছাত্রশিবির

পারভেজ হাসান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:বর্ণাঢ্য আয়োজন ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামের মাধ্যমে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রায় ১ হাজার ২০০ নবীন শিক্ষার্থীকে বরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রংপুরের গুঞ্জন মোড় এলাকার রূপকথা থিম পার্ক ও কনভেনশন হলে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রত্যেক নবীন শিক্ষার্থীকে উপহার হিসেবে আল-কুরআন, ব্যাগ, কলম, চাবির রিং ও বই দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবন, ক্যারিয়ার পরিকল্পনা ও ভবিষ্যৎ প্রস্তুতি নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।বেরোবি শিবির সভাপতি রাকিব মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, রংপুর মহানগর সভাপতি আনিসুর রহমান, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. শাহ হোসাইন আহমদ মেহেদী।অনুষ্ঠানে অংশ নেওয়া নবীন শিক্ষার্থী সাদিয়া সুলতানা জিম বলেন, “অনুষ্ঠানে আসার আগে শিবির সম্পর্কে আমার মধ্যে ভয় ও নেতিবাচক ধারণা ছিল। তবে এখানে এসে তাদের নিয়ম-শৃঙ্খলা ও কার্যক্রম দেখে সেই ধারণা বদলে গেছে। এখন মনে হচ্ছে, শিবির সম্পর্কে সমাজে প্রচলিত অনেক ধারণার সঙ্গে বাস্তবতার মিল নেই।”অনুভূতি প্রকাশ করে আরেক নবীন শিক্ষার্থী জসিম মিয়া বলেন, “নবীনবরণ অনুষ্ঠানে শিবিরের পক্ষ থেকে আমাদের ক্যারিয়ার গাইডলাইন দেওয়া হয়েছে। পাশাপাশি ২২টি বিভাগের শিক্ষার্থীদের একসঙ্গে বরণ করে নেওয়া হয়েছে। এছাড়া বই, ব্যাগ, চাবির রিং ও কুরআন দেওয়া হয়েছে। এটি সত্যিই অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।”ক্যারিয়ার নিয়ে দিকনির্দেশনা দিতে গিয়ে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের সিজিপিএ গুরুত্বপূর্ণ নয়; এমন ধারণা ভুল। সিজিপিএ অন্তত ৩.৫০-এর ওপরে রাখলে পৃথিবীর বিভিন্ন জায়গায় সুযোগের দরজা খোলা থাকে। অক্সফোর্ড-ক্যামব্রিজের কাছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও র‍্যাংকিং গুরুত্বপূর্ণ। কারণ দুটির কোনোটিই বিশ্বের শীর্ষ এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই।”ছাত্ররাজনীতি প্রসঙ্গে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “আমরা রাজনীতির ধারা পাল্টে দিতে চাই। বাংলাদেশে কখনো চাঁদাবাজি করা ছাত্রদের কাজ হবে না।” তিনি শিক্ষার্থীদের জন্য আইইএলটিএস কোর্স, হেলথ ক্যাম্প, উইন্টার ক্যাম্প, সাহিত্যচর্চা, রিসার্চ ওয়ার্কশপ ও জব শেয়ারের মতো বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন।বেরোবি শিবির সভাপতি রাকিব মুরাদ বলেন, “নবীনদের বিশ্ববিদ্যালয় জীবন ও ক্যারিয়ার সম্পর্কে সঠিক দিকনির্দেশনা দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। তারা যেন পরিবারের স্বপ্ন পূরণের পাশাপাশি চরিত্র ও মেধার বিকাশ ঘটিয়ে একটি সুন্দর, মানবিক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে; এটাই আমাদের প্রত্যাশা।”

ফুলবাড়ীতে ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শাহজামাল শাওন, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে সম্প্রতি এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ (এ প্লাস) প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।​উপজেলা মডেল মসজিদ  মিলনায়তনে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে ফুলবাড়ী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এ প্লাস পাওয়া শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কুড়িগ্রাম জেলা সেক্রেটারি মোবাশ্বের রাশেদ্বীন বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সাবেক ছাত্র নেতা ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইন্জিনিয়ার আব্দুস সালাম সুজা, ছাত্রশিবির ফুলবাড়ী উপজেলা সভাপতি মিরাজ হোসেন এর সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল হোসেন এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন ছাত্রশিবির রংপুর মহানগর সাবেক প্রচার সম্পাদক ও সাবেক ফোকাস পরিচালক সোহেল রানা,সাবেক কুড়িগ্রাম  জেলা প্রচার সম্পাদক আবদুল হালিম রানা,সাবেক ছাত্র নেতা কামাল হোসেনসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। বক্তারা তাঁদের আলোচনায় কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং মেধা ও নৈতিকতার সমন্বয়ে একটি আদর্শ সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। তাঁরা বলেন, "শুধু ভালো ফল করলেই চলবে না, দেশ ও জাতির কল্যাণে একজন সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে আত্মপ্রকাশ করতে হবে।"​অনুষ্ঠান শেষে সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, বই ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা। এ সময় সংগঠনের উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় সুধীবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ফুলবাড়ীতে ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

সিরাজদিখানে ছাত্রশিবিরের ‘সিরাতপাঠ প্রতিযোগিতা ২০২৬’ অনুষ্ঠিত

‎এমএ আউয়াল আশিক:‎মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উপজেলা শাখার ব্যবস্থাপনায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘সিরাতপাঠ প্রতিযোগিতা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।‎উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণে প্রতিযোগিতাকে ঘিরে অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে। শিক্ষার্থীদের ইসলামী মূল্যবোধ, জ্ঞানচর্চা ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমে উৎসাহিত করতে প্রতিযোগিতায় চারটি বিষয়ে আয়োজন করা হয়। বিষয়গুলো হলো—কোরআন তিলাওয়াত, নাতে রাসূল (সা.), উপস্থিত বক্তৃতা এবং রাসূলুল্লাহ (সা.)-এর সীরাতভিত্তিক কুইজ।‎প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় সমাপনী সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সিরাজদিখান উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আসজাদ আব্দুল্লাহ।‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মুন্সীগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হোসেন ঢালী। এছাড়া এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীদের অভিভাবকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।‎বক্তারা শিক্ষার্থীদের মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও চরিত্র অনুসরণ করে নিজেদের জীবন গড়ে তোলার আহ্বান জানান। তাঁরা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।‎অনুষ্ঠান শেষে বিভিন্ন বিষয়ে বিজয়ী প্রতিযোগীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর হাতে উৎসাহমূলক শুভেচ্ছা উপহার প্রদান করা

সিরাজদিখানে ছাত্রশিবিরের ‘সিরাতপাঠ প্রতিযোগিতা ২০২৬’ অনুষ্ঠিত
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream