সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
সিরাজদিখানে নিষেধাজ্ঞার সাইনবোর্ড সরিয়ে তিন ফসলি জমি ভরাটের অভিযোগ

সিরাজদিখানে নিষেধাজ্ঞার সাইনবোর্ড সরিয়ে তিন ফসলি জমি ভরাটের অভিযোগ

এমএ আউয়াল আশিক: ‎মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ড্রেজারের মাধ্যমে প্রায় ১২ একর তিন ফসলি কৃষিজমি ভরাটের অভিযোগ উঠেছে। উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া গ্রামে রাস্তার পাশে এ ভরাট কার্যক্রম চলমান থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকায় কৃষিজমি ভরাটে নিষেধাজ্ঞা দিয়ে সাইনবোর্ড স্থাপন করা হয়েছিল। তবে পরে নিষেধাজ্ঞার সাইনবোর্ড সরিয়ে ফেলে একটি চক্র ড্রেজারের মাধ্যমে বালু দিয়ে জমি ভরাটের কাজ চালিয়ে যাচ্ছে।‎জানা গেছে, গত সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যার পর থেকে মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া গ্রামে ড্রেজার বসিয়ে তিন ফসলি জমিতে বালু ভরাটের কার্যক্রম শুরু হয়। স্থানীয়দের দাবি, প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাতের আঁধারেও ভরাটের কাজ চালানো হচ্ছে।‎এলাকাবাসীর অভিযোগ, প্রায় ১২ একর জমিতে বালু ভরাট করা হলে কৃষিজমির পাশাপাশি স্থানীয় জলাবদ্ধতা ও পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়তে পারে। তারা দ্রুত ভরাট কার্যক্রম বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।‎এ বিষয়ে ড্রেজার মালিক আব্দুর রহীম বলেন, “প্রশাসনের অনুমতি নিয়েই কাজ করছি।”তবে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, “এখানে বালু দিয়ে ফসলি জমি ভরাটের কোনো অনুমতি দেওয়া হয়নি। সেখানে একবার অভিযান পরিচালনা করেছিলাম। এখনো যেহেতু ভরাট বন্ধ হয়নি, আবারও ব্যবস্থা গ্রহণ করা হবে।”স্থানীয়দের প্রত্যাশা, শুধু অভিযান পরিচালনা নয়, নিষেধাজ্ঞা জারির পরও যাতে সেখানে ড্রেজার দিয়ে বালু ভরাটের কার্যক্রম চালাতে না পারে, সে বিষয়ে প্রশাসনের নিয়মিত নজরদারি জোরদার করা হবে।

সিরাজদিখানে ছাত্রশিবিরের ‘সিরাতপাঠ প্রতিযোগিতা ২০২৬’ অনুষ্ঠিত

‎এমএ আউয়াল আশিক:‎মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উপজেলা শাখার ব্যবস্থাপনায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘সিরাতপাঠ প্রতিযোগিতা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।‎উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণে প্রতিযোগিতাকে ঘিরে অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে। শিক্ষার্থীদের ইসলামী মূল্যবোধ, জ্ঞানচর্চা ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমে উৎসাহিত করতে প্রতিযোগিতায় চারটি বিষয়ে আয়োজন করা হয়। বিষয়গুলো হলো—কোরআন তিলাওয়াত, নাতে রাসূল (সা.), উপস্থিত বক্তৃতা এবং রাসূলুল্লাহ (সা.)-এর সীরাতভিত্তিক কুইজ।‎প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় সমাপনী সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সিরাজদিখান উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আসজাদ আব্দুল্লাহ।‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মুন্সীগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হোসেন ঢালী। এছাড়া এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীদের অভিভাবকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।‎বক্তারা শিক্ষার্থীদের মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও চরিত্র অনুসরণ করে নিজেদের জীবন গড়ে তোলার আহ্বান জানান। তাঁরা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।‎অনুষ্ঠান শেষে বিভিন্ন বিষয়ে বিজয়ী প্রতিযোগীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর হাতে উৎসাহমূলক শুভেচ্ছা উপহার প্রদান করা

সিরাজদিখানে ছাত্রশিবিরের ‘সিরাতপাঠ প্রতিযোগিতা ২০২৬’ অনুষ্ঠিত
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream