মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গুলশান থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ জানিয়েছে, ২০০৮ সালে গুলশান থানায় দায়ের করা একটি প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিকের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মামলাটিতে বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রিকে কেন্দ্র করে প্রতারণার অভিযোগ আনা হয়েছিল।
গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম ওই মামলায় বিদিশাকে দুই বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে আরও এক মাসের কারাদণ্ড ভোগের নির্দেশ দেওয়া হয়েছিল। মামলার নথি অনুযায়ী, ২০০১ সালে ফ্ল্যাট বিক্রির চুক্তিকে কেন্দ্র করে বাদীপক্ষের কাছ থেকে ৭৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ ওঠে। পরবর্তীতে ফ্ল্যাট হস্তান্তর না হওয়া এবং টাকা ফেরত দেওয়ার জন্য দেওয়ায় চেক প্রত্যাখ্যাত হওয়ার পর বিষয়টি আদালতে গড়ায়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর বিদিশা সিদ্দিককে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মতামত