বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
Bangla FM

বিএনপি নেতা বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

বিএনপি নেতা বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক
বিএনপি নেতা বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

আজ বুধবার প্রধানমন্ত্রী এক শোকবার্তায় মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) গতকাল রাত সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় জহুরুল ইসলাম বাবুর মৃত্যু হয়। তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন এবং লিভার সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন।

বাবু পাবনা পিওয়াইসি ক্লাবের একজন কৃতি ক্রিকেটার ছিলেন। তিনি পাবনা সাবেক ক্রিকেটার সমিতিরও সদস্য ছিলেন।

সূত্র : বাসস

বিষয় : তারেক রহমান প্রধানমন্ত্রী বিএনপি শোক প্রকাশ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

বিএনপি নেতা বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

আজ বুধবার প্রধানমন্ত্রী এক শোকবার্তায় মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) গতকাল রাত সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় জহুরুল ইসলাম বাবুর মৃত্যু হয়। তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন এবং লিভার সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন।

বাবু পাবনা পিওয়াইসি ক্লাবের একজন কৃতি ক্রিকেটার ছিলেন। তিনি পাবনা সাবেক ক্রিকেটার সমিতিরও সদস্য ছিলেন।

সূত্র : বাসস

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream