সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
Bangla FM

শ্রীমঙ্গলে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

সত্যজিৎ দাস
সত্যজিৎ দাস
| ফটো কার্ড

শ্রীমঙ্গলে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
গ্রেপ্তার রাকিবুল হাসান মিরাজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নয় বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে প্রায় এক মাস ধরে যৌন নির্যাতন ও মারধরের অভিযোগে রাকিবুল হাসান মিরাজ (১৯) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ২টার দিকে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে সিন্দুরখান রোডের জামিয়া ইসলামিয়া বালক-বালিকা মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রাকিবুল হাসান মিরাজ শ্রীমঙ্গল উপজেলার সুনগইড় গ্রামের রফিক মিয়ার ছেলে। তিনি ওই মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়,ওই শিশুটি প্রায় এক মাস ধরে মাদ্রাসার শিক্ষক মিরাজের যৌন নির্যাতনের শিকার হয়ে আসছিল বলে অভিযোগ করা হয়েছে। দীর্ঘদিনের নির্যাতনে শিশুটি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

অভিযোগ অনুযায়ী,রোববার সকালে শিক্ষকটির কথামতো চলতে অস্বীকৃতি জানালে শিশুটিকে মারধর করা হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে শিশুটির কাছে ঘটনার বিষয়ে জানতে পারেন এবং শ্রীমঙ্গল থানায় অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মাদ্রাসা থেকে শিক্ষক মিরাজকে গ্রেপ্তার করে। পরে তাকে থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের দাবি,জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে এ বিষয়ে অভিযুক্তের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

শ্রীমঙ্গল থানা পুলিশ জানিয়েছে,শিশুটির শরীরে নির্যাতনের আলামত পাওয়া গেছে। তার চিকিৎসাসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য এসআই হাবিবুর রহমানকে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

তদন্ত কর্মকর্তা এসআই হাবিবুর রহমান বলেন,এ ঘটনায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ৩৩। ঘটনার বিস্তারিত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে,অভিযোগের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

বিষয় : অপরাধ পুলিশ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

শ্রীমঙ্গলে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নয় বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে প্রায় এক মাস ধরে যৌন নির্যাতন ও মারধরের অভিযোগে রাকিবুল হাসান মিরাজ (১৯) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ২টার দিকে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে সিন্দুরখান রোডের জামিয়া ইসলামিয়া বালক-বালিকা মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রাকিবুল হাসান মিরাজ শ্রীমঙ্গল উপজেলার সুনগইড় গ্রামের রফিক মিয়ার ছেলে। তিনি ওই মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়,ওই শিশুটি প্রায় এক মাস ধরে মাদ্রাসার শিক্ষক মিরাজের যৌন নির্যাতনের শিকার হয়ে আসছিল বলে অভিযোগ করা হয়েছে। দীর্ঘদিনের নির্যাতনে শিশুটি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

অভিযোগ অনুযায়ী,রোববার সকালে শিক্ষকটির কথামতো চলতে অস্বীকৃতি জানালে শিশুটিকে মারধর করা হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে শিশুটির কাছে ঘটনার বিষয়ে জানতে পারেন এবং শ্রীমঙ্গল থানায় অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মাদ্রাসা থেকে শিক্ষক মিরাজকে গ্রেপ্তার করে। পরে তাকে থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের দাবি,জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে এ বিষয়ে অভিযুক্তের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

শ্রীমঙ্গল থানা পুলিশ জানিয়েছে,শিশুটির শরীরে নির্যাতনের আলামত পাওয়া গেছে। তার চিকিৎসাসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য এসআই হাবিবুর রহমানকে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

তদন্ত কর্মকর্তা এসআই হাবিবুর রহমান বলেন,এ ঘটনায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ৩৩। ঘটনার বিস্তারিত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে,অভিযোগের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream