জয়পুরহাট সদর পৌরসভা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য এসকুফ (Eskuf)সহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওগাঁর বদলগাছী উপজেলার লালুহার ভান্ডারপুর গ্রামের রশিদুল ইসলামের ছেলে . সিয়াম হোসেন (২২) এবং একই উপজেলার উত্তর আক্কেলপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে সজিব হোসেন (১৯)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২২ আগস্ট) রাত ১১টা ৪০ মিনিটের দিকে জয়পুরহাট সদর পৌরসভার খঞ্জনপুর চারমাথা এলাকায় পাকা সড়কের পাশে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই যুবককে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে মোট ১০ বোতল এসকুফ নেশাজাতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করে পুলিশ।
অভিযানে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিঃ) মো. মেহেদী হাসানের নেতৃত্বে এএসআই (নিঃ) মাসুদ রানা, কনস্টেবল শামীম হোসাইন ও কনস্টেবল . ইব্রাহিম খলিল উল্লাহ অংশ নেন।
ডিবি পুলিশ সূত্রে জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিতভাবে জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে খঞ্জনপুর চারমাথা এলাকায় অভিযান চালিয়ে ওই দুই যুবককে আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি আসাদুজ্জামান বলেন, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আজ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মতামত