রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
Bangla FM

সিরাজগঞ্জে ট্রাকের চাপায় স্কুলশিক্ষকের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাথরবোঝাই ১২ চাকার ট্রাকের চাপায় মোশারফ হোসেন (৪৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে উল্লাপাড়া-মোহনপুর আঞ্চলিক সড়কের গ্যাসলাইন হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোশারফ হোসেন সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কালিয়াকৈড় গ্রামের কামরুল হাসানের ছেলে।

স্থানীয়রা জানান, মোটরসাইকেলে লাহিড়ী মোহনপুরের দিকে যাওয়ার সময় একটি ট্রাককে অতিক্রমের চেষ্টা করেন মোশারফ। এ সময় বিপরীত দিক থেকে সিএনজি আসায় সংঘর্ষ এড়াতে হঠাৎ ব্রেক করলে তিনি সড়কে পড়ে যান। তখন পেছন থেকে আসা ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে। ট্রাকচালক ও সহকারী পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

সিরাজগঞ্জে ট্রাকের চাপায় স্কুলশিক্ষকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাথরবোঝাই ১২ চাকার ট্রাকের চাপায় মোশারফ হোসেন (৪৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে উল্লাপাড়া-মোহনপুর আঞ্চলিক সড়কের গ্যাসলাইন হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোশারফ হোসেন সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কালিয়াকৈড় গ্রামের কামরুল হাসানের ছেলে।

স্থানীয়রা জানান, মোটরসাইকেলে লাহিড়ী মোহনপুরের দিকে যাওয়ার সময় একটি ট্রাককে অতিক্রমের চেষ্টা করেন মোশারফ। এ সময় বিপরীত দিক থেকে সিএনজি আসায় সংঘর্ষ এড়াতে হঠাৎ ব্রেক করলে তিনি সড়কে পড়ে যান। তখন পেছন থেকে আসা ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে। ট্রাকচালক ও সহকারী পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream