বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে মাম্যাচিং নির্বাচিত হওয়ায় বান্দরবান জেলা বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে জেলা শহরের স্টুডিয়াম এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা দলীয় পতাকা ও ব্যানার হাতে অংশ নেন।
মিছিল শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা। তিনি বলেন, মাম্যাচিংয়ের নেতৃত্বে পার্বত্য এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন গতি আসবে। পাহাড়ের শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বিএনপি সবসময় জনগণের পাশে থাকবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বান্দরবান জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা। বক্তারা নবনির্বাচিত চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়ে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে এবং পার্বত্য অঞ্চলের অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
মিছিল ও সমাবেশে বান্দরবান সদর, রোয়াংছড়ি, রুমা, থানচি, লামা ও আলীকদম উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন। পুরো অনুষ্ঠানজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
শেষে নবনির্বাচিত চেয়ারম্যান মাম্যাচিংয়ের সফলতা কামনা করে মোনাজাত করা হয়।
মতামত