সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

খুলনায় হঠাৎ সন্ত্রাসীদের তৎপরতা বৃদ্ধি, কারণ জানতে চাইলেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

খুলনায় হঠাৎ সন্ত্রাসীদের তৎপরতা বৃদ্ধি, কারণ জানতে চাইলেন প্রধানমন্ত্রী
খুলনায় হঠাৎ সন্ত্রাসীদের তৎপরতা বৃদ্ধি, কারণ জানতে চাইলেন প্রধানমন্ত্রী

খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে বিএনপি নেতাদের ঢাকায় ডেকে পাঠিয়েছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে নেতাদের কাছ থেকে সার্বিক পরিস্থিতি শোনার পর দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

গত শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে খুলনা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৈঠকে তারেক রহমান খুলনায় হঠাৎ সন্ত্রাসীদের তৎপরতা বেড়ে যাওয়ার কারণ জানতে চান। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে নেতাদের পরামর্শ চান। খুলনার বর্তমান পরিস্থিতি তুলে ধরেন বিএনপি নেতারা। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি খুলনায় সন্ত্রাসী গ্রুপগুলোর তৎপরতা বেড়েছে। পুলিশের অপরাধ শাখার তথ্য অনুযায়ী, ২০২৫ সালে খুলনা মহানগর ও জেলায় ৮৬টি হত্যাকাণ্ড ঘটে। আর গত সাড়ে ১০ মাসে হত্যার শিকার হয়েছেন ৭৮ জন। তাঁদের মধ্যে ২৬ জনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। এ ছাড়া গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন শতাধিক মানুষ।

সম্প্রতি শুরু হয়েছে ব্যাপক চাঁদাবাজি। চাঁদা না দেওয়ায় ভাঙচুর করা হয়েছে দুটি ক্লিনিকসহ ছয়টি প্রতিষ্ঠান। বন্ধ অনেক ফার্মেসি। এমন আতঙ্কজনক পরিস্থিতি সন্ত্রাসীদের নাম ব্যবহার করে চাঁদাবাজি শুরু করেছে প্রতারক আরেকটি চক্র।

গত শনিবারের বৈঠকে খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, নগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীকে ঢাকায় ডেকে পাঠানো হয়। সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল।

খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন জানান, শহরের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন। তিনি মনোযোগ দিয়ে সব শুনছেন এবং বলেছেন, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, আপনারা ফিরে গিয়ে কাজ করুন। বাকি বিষয়গুলো আমরা দ্রুত দেখব। তবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, তা তিনি জানাননি।

বিষয় : বিএনপি খুলনা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

খুলনায় হঠাৎ সন্ত্রাসীদের তৎপরতা বৃদ্ধি, কারণ জানতে চাইলেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream