মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ডায়াবেটিস রোগীদের মাটির নিচের সবজি নিষেধ? জেনে নিন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ডায়াবেটিস রোগীদের মাটির নিচের সবজি নিষেধ? জেনে নিন
ডায়াবেটিস রোগীদের মাটির নিচের সবজি নিষেধ? জেনে নিন

ডায়াবেটিস ধরা পড়ার পর অনেকেই ধরে নেন মাটির নিচে জন্মানো সবজি খাওয়া একেবারেই বারণ। ধারণা করা হয়—আলু, কচু, ওল, গাজর, বিট বা শালগমের মতো সবজি রক্তে শর্করা বাড়িয়ে দেয়। তবে চিকিৎসকদের মতে, এই ধারণা পুরোপুরি ঠিক নয়। ভিটামিন, ফাইবার ও অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর এসব সবজি সম্পূর্ণ বাদ না দিয়ে পরিমাপ ও রান্নার নিয়মে সচেতন হওয়াই মূল বিষয়। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে চিকিৎসা বিশেষজ্ঞ এসএ মল্লিক মাটির নিচের সবজি খাওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন।

আলু পুরোপুরি বাদ দেওয়ার প্রয়োজন নেই। তবে খাওয়ার ক্ষেত্রে আলু খোসাসহ খাওয়া ভালো এবং অন্য সবজির সঙ্গে অল্প পরিমাণে মেশানো যেতে পারে। আলুর দিন ভাতের পরিমাণ কমিয়ে প্রোটিনের অনুপাত বাড়ানো উচিত।

ফাইবার ও অন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো হলেও কচুর গ্লাইসেমিক ইনডেক্স কিছুটা বেশি। তাই এটি প্রতিদিন না খেয়ে মাঝে মধ্যে সীমিত পরিমাণে খাওয়া নিরাপদ।

আলুর চেয়ে ওলের গ্লাইসেমিক ইনডেক্স কম। শাকসবজি বা চিংড়ির সঙ্গে রান্না করে ওল মাঝেমধ্যে খাওয়া যেতে পারে, তবে এটিও দৈনন্দিন খাদ্যতালিকায় রাখা অনুচিত।

ডায়াবেটিস রোগীদের জন্য মুলা বেশ নিরাপদ। সালাদ হিসেবে কাঁচা কিংবা রান্না করে নিয়মিত পরিমাণে মুলা খাওয়া যায়।

গাজর ও বিটের গ্লাইসেমিক ইনডেক্স খুব বেশি নয়। তাই এগুলো সালাদ বা অন্যান্য সবজির সঙ্গে মিশিয়ে নিশ্চিন্তে খাওয়া যায়।

বিশেষজ্ঞদের মতে, কোনো সবজিই একেবারে বর্জনীয় নয়; বরং তা কতটুকু এবং কীসের সঙ্গে খাওয়া হচ্ছে—সেটিই গুরুত্বপূর্ণ। তবে ব্যক্তিগত শারীরিক অবস্থা বিবেচনা করে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার আগে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া শ্রেয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ডায়াবেটিস রোগীদের মাটির নিচের সবজি নিষেধ? জেনে নিন

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

ডায়াবেটিস ধরা পড়ার পর অনেকেই ধরে নেন মাটির নিচে জন্মানো সবজি খাওয়া একেবারেই বারণ। ধারণা করা হয়—আলু, কচু, ওল, গাজর, বিট বা শালগমের মতো সবজি রক্তে শর্করা বাড়িয়ে দেয়। তবে চিকিৎসকদের মতে, এই ধারণা পুরোপুরি ঠিক নয়। ভিটামিন, ফাইবার ও অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর এসব সবজি সম্পূর্ণ বাদ না দিয়ে পরিমাপ ও রান্নার নিয়মে সচেতন হওয়াই মূল বিষয়। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে চিকিৎসা বিশেষজ্ঞ এসএ মল্লিক মাটির নিচের সবজি খাওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন।

আলু পুরোপুরি বাদ দেওয়ার প্রয়োজন নেই। তবে খাওয়ার ক্ষেত্রে আলু খোসাসহ খাওয়া ভালো এবং অন্য সবজির সঙ্গে অল্প পরিমাণে মেশানো যেতে পারে। আলুর দিন ভাতের পরিমাণ কমিয়ে প্রোটিনের অনুপাত বাড়ানো উচিত।

ফাইবার ও অন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো হলেও কচুর গ্লাইসেমিক ইনডেক্স কিছুটা বেশি। তাই এটি প্রতিদিন না খেয়ে মাঝে মধ্যে সীমিত পরিমাণে খাওয়া নিরাপদ।

আলুর চেয়ে ওলের গ্লাইসেমিক ইনডেক্স কম। শাকসবজি বা চিংড়ির সঙ্গে রান্না করে ওল মাঝেমধ্যে খাওয়া যেতে পারে, তবে এটিও দৈনন্দিন খাদ্যতালিকায় রাখা অনুচিত।

ডায়াবেটিস রোগীদের জন্য মুলা বেশ নিরাপদ। সালাদ হিসেবে কাঁচা কিংবা রান্না করে নিয়মিত পরিমাণে মুলা খাওয়া যায়।

গাজর ও বিটের গ্লাইসেমিক ইনডেক্স খুব বেশি নয়। তাই এগুলো সালাদ বা অন্যান্য সবজির সঙ্গে মিশিয়ে নিশ্চিন্তে খাওয়া যায়।

বিশেষজ্ঞদের মতে, কোনো সবজিই একেবারে বর্জনীয় নয়; বরং তা কতটুকু এবং কীসের সঙ্গে খাওয়া হচ্ছে—সেটিই গুরুত্বপূর্ণ। তবে ব্যক্তিগত শারীরিক অবস্থা বিবেচনা করে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার আগে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া শ্রেয়।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream