রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

প্রাক্তনকে ভুলতে সময় লাগে ৮ বছর

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

প্রাক্তনকে ভুলতে সময় লাগে ৮ বছর
সংগৃহীত ছবি

বিচ্ছেদের পর সাবেক সঙ্গীর স্মৃতি ও আবেগ থেকে বের হওয়া সহজ কথা নয়। অনেকের মনে হতে পারে বিচ্ছেদের ক্ষত শুকিয়ে যাওয়া সময়ের ব্যাপার হলেও সেই সময়টি ঠিক কতদিন? নতুন এক মনস্তাত্ত্বিক গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—প্রাক্তন সঙ্গীর প্রতি মনের টান বা আবেগ অন্তত ৫০ শতাংশ কমে আসতেই একজন মানুষের গড়ে চার বছরেরও বেশি সময় লেগে যায়।

সম্প্রতি 'সোশ্যাল সাইকোলজিক্যাল অ্যান্ড পার্সোনালিটি সায়েন্স' সাময়িকীতে প্রকাশিত এই গবেষণাটি পরিচালনা করেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয় আরবানা-শ্যাম্পেইনের মনোবিজ্ঞান বিভাগের গবেষক জিয়া ওয়াই. চং এবং আর. ক্রিস ফ্রেলি।

গবেষণায় গড়ে পাঁচ বছর আগে বিচ্ছেদ হওয়া ৩২৮ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি অংশগ্রহণ করেন, যাদের সম্পর্কের স্থায়ীত্ব ছিল গড়ে সাড়ে চার বছর। অংশগ্রহণকারীদের উত্তর বিশ্লেষণ করে দেখা গেছে, সময়ের সঙ্গে প্রাক্তনের প্রতি আবেগগত টান ধীরে ধীরে কমে শূন্যের কাছাকাছি নেমে আসে। তবে এই প্রক্রিয়া অত্যন্ত ধীরগতির।

পরিসংখ্যান অনুযায়ী, প্রাক্তনের প্রতি আবেগের মাত্রা অর্ধেকে নামতে গড়ে প্রায় ৪ দশমিক ১৮ বছর সময় লাগে। আর দীর্ঘমেয়াদে এই আবেগ পুরোপুরি মুছে যেতে বা একজন অপরিচিত ব্যক্তির সমপর্যায়ে নামতে প্রায় ৮ বছর পর্যন্ত লেগে যেতে পারে।

তবে গবেষকরা জানিয়েছেন, সবার ক্ষেত্রে আবেগ কমার এই গতি এক নয়। গবেষণার মূল পর্যবেক্ষণগুলো হলো:

বিচ্ছেদের পরও প্রাক্তনের সঙ্গে যোগাযোগ রক্ষা করলে কিংবা ব্যক্তির মাঝে মাত্রাতিরিক্ত উদ্বেগপ্রবণতা থাকলে আবেগ দীর্ঘদিন স্থায়ী হয়।

সাবেক দম্পতির সন্তান থাকলে শুরুতে আবেগের তীব্রতা বেশি থাকে, তবে সময়ের সঙ্গে সন্তানহীনদের চেয়ে তাদের আবেগের তীব্রতা দ্রুত হ্রাস পায়।

নতুন কোনো সম্পর্কে জড়ানো কিংবা নারী-পুরুষ ভেদে প্রাক্তনের টান কমার গতিতে কোনো উল্লেখযোগ্য পার্থক্য দেখা যায়নি।

মনোবিজ্ঞানীদের মতে, বিচ্ছেদের পর প্রাক্তনকে কাটিয়ে ওঠার নির্দিষ্ট কোনো সর্বজনীন সময়সীমা নেই। কেউ হয়তো দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, আবার কারও ক্ষেত্রে দীর্ঘ সময় পরও আবেগের কিছুটা স্মৃতি থেকে যেতে পারে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

প্রাক্তনকে ভুলতে সময় লাগে ৮ বছর

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream