রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

চরভদ্রাসনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে। শনিবার সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। অভিযানে অনিয়মের অভিযোগে তিন ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফরিদপুরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান। তিনি উপজেলার বিভিন্ন বাজারের দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে পণ্যের মূল্য, মেয়াদ, সংরক্ষণব্যবস্থা, মূল্যতালিকা প্রদর্শন ও ব্যবসায়িক কার্যক্রমসহ ভোক্তা অধিকার-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় যাচাই করেন।

অভিযান চলাকালে চরহাজিগঞ্জ বাজারের মেসার্স কমলা ফার্মেসিকে ৩ হাজার টাকা, বিশ্বাস মেডিসিন হলকে ২ হাজার টাকা এবং দীপক ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছ থেকে জরিমানার অর্থ আদায় করে ঘটনাস্থলেই মামলাগুলো নিষ্পত্তি করা হয়।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা ব্যবসায়ীদের ভোক্তা অধিকার আইন মেনে ব্যবসা পরিচালনা, পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন এবং মেয়াদোত্তীর্ণ বা অননুমোদিত পণ্য বিক্রি না করার বিষয়ে সতর্ক করেন।

অভিযান শেষে সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

চরভদ্রাসনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, ৩ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে। শনিবার সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। অভিযানে অনিয়মের অভিযোগে তিন ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফরিদপুরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান। তিনি উপজেলার বিভিন্ন বাজারের দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে পণ্যের মূল্য, মেয়াদ, সংরক্ষণব্যবস্থা, মূল্যতালিকা প্রদর্শন ও ব্যবসায়িক কার্যক্রমসহ ভোক্তা অধিকার-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় যাচাই করেন।

অভিযান চলাকালে চরহাজিগঞ্জ বাজারের মেসার্স কমলা ফার্মেসিকে ৩ হাজার টাকা, বিশ্বাস মেডিসিন হলকে ২ হাজার টাকা এবং দীপক ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছ থেকে জরিমানার অর্থ আদায় করে ঘটনাস্থলেই মামলাগুলো নিষ্পত্তি করা হয়।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা ব্যবসায়ীদের ভোক্তা অধিকার আইন মেনে ব্যবসা পরিচালনা, পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন এবং মেয়াদোত্তীর্ণ বা অননুমোদিত পণ্য বিক্রি না করার বিষয়ে সতর্ক করেন।

অভিযান শেষে সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান তিনি।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream