রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কুড়িগ্রামে সাড়ে ১২ কেজি গাঁজাসহ বগুড়ার ২ মাদক কারবারি গ্রেপ্তার

​কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মাদক বিরোধী অভিযানে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (০৩ অক্টোবর) দিবাগত রাত প্রায় পৌনে দশটার দিকে উপজেলার দ্বিতীয় শেখ হাসিনা ধরলা সেতু চেকপোস্ট এলাকা থেকে তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বগুড়া জেলা সদরের কালসীমাটি দক্ষিণপাড়া এলাকার বাবুল আহমেদ (৩২) ও মোকসেদুল মণ্ডল (৩৩)।

​পুলিশ সূত্রে জানা গেছে, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গত রাতে দ্বিতীয় ধরলা সেতু চেকপোস্টে অবস্থান নেয় ফুলবাড়ী থানা-পুলিশের একটি চৌকস টিম। সন্দেহভাজন একটি মোটরসাইকেল সেখানে পৌঁছালে পুলিশ তল্লাশি চালায়। এ সময় মোটরসাইকেলে থাকা দুই আরোহীর কাছ থেকে মোট ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম বলেন, “১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধারসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন। উপজেলাকে পুরোপুরি মাদকমুক্ত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

কুড়িগ্রামে সাড়ে ১২ কেজি গাঁজাসহ বগুড়ার ২ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

​কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মাদক বিরোধী অভিযানে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (০৩ অক্টোবর) দিবাগত রাত প্রায় পৌনে দশটার দিকে উপজেলার দ্বিতীয় শেখ হাসিনা ধরলা সেতু চেকপোস্ট এলাকা থেকে তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বগুড়া জেলা সদরের কালসীমাটি দক্ষিণপাড়া এলাকার বাবুল আহমেদ (৩২) ও মোকসেদুল মণ্ডল (৩৩)।

​পুলিশ সূত্রে জানা গেছে, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গত রাতে দ্বিতীয় ধরলা সেতু চেকপোস্টে অবস্থান নেয় ফুলবাড়ী থানা-পুলিশের একটি চৌকস টিম। সন্দেহভাজন একটি মোটরসাইকেল সেখানে পৌঁছালে পুলিশ তল্লাশি চালায়। এ সময় মোটরসাইকেলে থাকা দুই আরোহীর কাছ থেকে মোট ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম বলেন, “১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধারসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন। উপজেলাকে পুরোপুরি মাদকমুক্ত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream