রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ

পিরোজপুরের কাউখালীতে নিজ ঘর থেকে জেসমিন বেগম (৫০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের বান্দাকান্দা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জেসমিন বেগম ওই এলাকার মৃত কেরামত আলীর স্ত্রী এবং  আফজাল হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে ঘরে একাই ছিলেন জেসমিন বেগম। নির্জন ও চারপাশে প্রতিবেশী না থাকা ওই বাড়িতে রাতে হামলা চালায় দুর্বৃত্তরা। সকালে স্থানীয় এক কিশোর ওই বাড়িতে সুপারি পাড়তে এসে জেসমিন বেগমকে ডাকাডাকি করে। কোনো সাড়া-শব্দ না পেয়ে সে ঘরের পেছনের দিকে গিয়ে ভেতরে খাটের ওপর গৃহবধূর বিবস্ত্র লাশ পড়ে থাকতে দেখে। এ সময় ঘরের ভেতরে সমস্ত মালামাল ছড়ানো-ছিটানো ও এলোমেলো অবস্থায় ছিল।

এলাকাবাসীর প্রাথমিক ধারণা, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরের পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। মালামাল লুটপাটে বাধা দেওয়া অথবা চিনে ফেলার কারণে তারা জেসমিন বেগমকে হত্যা করে লাশ বিবস্ত্র অবস্থায় ফেলে রেখে যায়।

ঘটনার খবর পেয়ে পিরোজপুর জেলা পুলিশ সুপার, সিআইডি (CID)-এর তদন্ত দল এবং থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। অপরাধীদের শনাক্ত করতে আলামত সংগ্রহ করেছে সিআইডির কারিগরি দল।

এ বিষয়ে কাউখালী থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান,

ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে গৃহবধূর লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।  এ বিষয়ে আইনগত ব্যবস্থা ও মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জড়িতদের দ্রুত সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

পিরোজপুরের কাউখালীতে নিজ ঘর থেকে জেসমিন বেগম (৫০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের বান্দাকান্দা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জেসমিন বেগম ওই এলাকার মৃত কেরামত আলীর স্ত্রী এবং  আফজাল হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে ঘরে একাই ছিলেন জেসমিন বেগম। নির্জন ও চারপাশে প্রতিবেশী না থাকা ওই বাড়িতে রাতে হামলা চালায় দুর্বৃত্তরা। সকালে স্থানীয় এক কিশোর ওই বাড়িতে সুপারি পাড়তে এসে জেসমিন বেগমকে ডাকাডাকি করে। কোনো সাড়া-শব্দ না পেয়ে সে ঘরের পেছনের দিকে গিয়ে ভেতরে খাটের ওপর গৃহবধূর বিবস্ত্র লাশ পড়ে থাকতে দেখে। এ সময় ঘরের ভেতরে সমস্ত মালামাল ছড়ানো-ছিটানো ও এলোমেলো অবস্থায় ছিল।

এলাকাবাসীর প্রাথমিক ধারণা, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরের পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। মালামাল লুটপাটে বাধা দেওয়া অথবা চিনে ফেলার কারণে তারা জেসমিন বেগমকে হত্যা করে লাশ বিবস্ত্র অবস্থায় ফেলে রেখে যায়।

ঘটনার খবর পেয়ে পিরোজপুর জেলা পুলিশ সুপার, সিআইডি (CID)-এর তদন্ত দল এবং থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। অপরাধীদের শনাক্ত করতে আলামত সংগ্রহ করেছে সিআইডির কারিগরি দল।

এ বিষয়ে কাউখালী থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান,

ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে গৃহবধূর লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।  এ বিষয়ে আইনগত ব্যবস্থা ও মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জড়িতদের দ্রুত সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream