বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সৈয়দপুরে আবারও পুলিশি অভিযানে চোর চক্রের ৩ সদস্য আটক, আরও একটি মোটর সাইকেল উদ্ধার

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সৈয়দপুরে আবারও পুলিশি অভিযানে চোর চক্রের ৩ সদস্য আটক, আরও একটি মোটর সাইকেল উদ্ধার

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

প্রথম অভিযানের ধারাবাহিকতায় সৈয়দপুরে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে আন্ত:জেলা মোটর সাইকেল চোর সিন্ডিকেটের আরও ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় চুরি যাওয়া আরও একটি ডিসকভার ১০০ সিসি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।

এঘটনায় গ্রেপ্তারকৃত ৩ জনই দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বাসিন্দা। এরা হলেন, দগরবাড়ি এলাকার মো. মোতালেব হোসেনের ছেলে  মো. মেহেদী হাসান, নওখৈ গ্রামের মৃত তকি উদ্দিনের ছেলে মো. জামিল ইসলাম ও মোহাম্মদ নাসির উদ্দিনের ছেলে মো. আশিক বাবু।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মোটর সাইকেলটি সৈয়দপুর উপজেলার বাঙালীপুর ইউনিয়নের লক্ষণপুর বালাপাড়া এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সৈনিক মো. জিয়াউর রহমানের। রাতেই তার কাছে মোটর সাইকেলটি হস্তান্তর করা হয়েছে। 

এর আগে গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সৈয়দপুর থানা পুলিশের প্রথম অভিযানে শহরের পার্বতীপুর সড়ক থেকে এই চক্রের হোতা সাব্বির হোসেন (২৮) কে গ্রেপ্তার করা হয়। সে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার হরিশ্চন্দ্র গ্রামের মোতাহার হোসেনের ছেলে।

এরপর তার দেওয়া তথ্য অনুযায়ী  সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ মতির মোড় (ফাইলেরিয়া হাসপাতালের পাশে) একটা ভাড়া বাসা থেকে ৩ টি মোটর সাইকেল উদ্ধার করা হয়। এসময় ভাড়াটিয়া মৃত জহুরুল ইসলামের ছেলে শাহরিয়ার ইসলাম ফরহাদ (২৫) কেও গ্রেপ্তার করে পুলিশ। 

পুলিশের ভাষ্য অনুযায়ী, সাব্বির হোসেন মোটর সাইকেল চোর চক্রের সঙ্গে সরাসরি জড়িত। আর ফরহাদ চোরাই মোটর সাইকেল ক্রয় করে নিজের হেফাজতে রাখতো। তাদের তথ্যমতেই চক্রের আরও ৩ জনকে আটক ও একটা মোটর সাইকেল  উদ্ধারে সক্ষম হয় পুলিশ। 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করীম রেজা জানান, এই চক্রটি দীর্ঘদিন থেকে সৈয়দপুর উপজেলাসহ আশেপাশের এলাকায় মোটর সাইকেল চুরির সাথে জড়িত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।  

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

সৈয়দপুরে আবারও পুলিশি অভিযানে চোর চক্রের ৩ সদস্য আটক, আরও একটি মোটর সাইকেল উদ্ধার

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

প্রথম অভিযানের ধারাবাহিকতায় সৈয়দপুরে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে আন্ত:জেলা মোটর সাইকেল চোর সিন্ডিকেটের আরও ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় চুরি যাওয়া আরও একটি ডিসকভার ১০০ সিসি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।

এঘটনায় গ্রেপ্তারকৃত ৩ জনই দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বাসিন্দা। এরা হলেন, দগরবাড়ি এলাকার মো. মোতালেব হোসেনের ছেলে  মো. মেহেদী হাসান, নওখৈ গ্রামের মৃত তকি উদ্দিনের ছেলে মো. জামিল ইসলাম ও মোহাম্মদ নাসির উদ্দিনের ছেলে মো. আশিক বাবু।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মোটর সাইকেলটি সৈয়দপুর উপজেলার বাঙালীপুর ইউনিয়নের লক্ষণপুর বালাপাড়া এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সৈনিক মো. জিয়াউর রহমানের। রাতেই তার কাছে মোটর সাইকেলটি হস্তান্তর করা হয়েছে। 

এর আগে গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সৈয়দপুর থানা পুলিশের প্রথম অভিযানে শহরের পার্বতীপুর সড়ক থেকে এই চক্রের হোতা সাব্বির হোসেন (২৮) কে গ্রেপ্তার করা হয়। সে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার হরিশ্চন্দ্র গ্রামের মোতাহার হোসেনের ছেলে।

এরপর তার দেওয়া তথ্য অনুযায়ী  সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ মতির মোড় (ফাইলেরিয়া হাসপাতালের পাশে) একটা ভাড়া বাসা থেকে ৩ টি মোটর সাইকেল উদ্ধার করা হয়। এসময় ভাড়াটিয়া মৃত জহুরুল ইসলামের ছেলে শাহরিয়ার ইসলাম ফরহাদ (২৫) কেও গ্রেপ্তার করে পুলিশ। 

পুলিশের ভাষ্য অনুযায়ী, সাব্বির হোসেন মোটর সাইকেল চোর চক্রের সঙ্গে সরাসরি জড়িত। আর ফরহাদ চোরাই মোটর সাইকেল ক্রয় করে নিজের হেফাজতে রাখতো। তাদের তথ্যমতেই চক্রের আরও ৩ জনকে আটক ও একটা মোটর সাইকেল  উদ্ধারে সক্ষম হয় পুলিশ। 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করীম রেজা জানান, এই চক্রটি দীর্ঘদিন থেকে সৈয়দপুর উপজেলাসহ আশেপাশের এলাকায় মোটর সাইকেল চুরির সাথে জড়িত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।  

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream