মোঃ মনির হোসেন সোহেল
চাটখিল প্রতিনিধিঃ প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যরা যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন। আর তখনই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
ঘটনাটি ঘটেছে নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের চৌধুরী বাড়িতে। ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত সাড়ে দশটায় সময় একটি ঘরের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন।
মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখায় পুড়ে ছারখার হয়ে যায় পাশাপাশি থাকা পাঁচটি টিনের ঘর। ঘরে থাকা আসবাবপত্র ও ব্যবহারের সকল জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। কোনরকম জীবনটা বাঁচিয়ে ঘর থেকে বের হলেও সহায় সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন পাঁচটি পরিবার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
প্রথমে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভানোর চেষ্টা করা হয়। খবর পেয়ে চাটখিল উপজেলার ফায়ার সার্ভিসের একটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন।
বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন ও সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্তদের সান্তনা দেওয়ার চেষ্টা, ধৈর্য ধারণ করার ও সমাজের বৃত্তবানদের ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ানোর আহবান জানান। ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৬ হাজার টাকা, শুকনা খাবার ও ২ বান ঢেউ টিন বিতরণ করা হয়।
মতামত