বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাণীশংকৈলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল

দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে রাণীশংকৈল উপজেলায় আয়োজিত এ বিক্ষোভ মিছিলে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদী স্লোগানের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহাদাত হোসেন, সহ-সভাপতি নুরনবী, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, উপজেলা যুবদলের সভাপতি শামীম সুমন, সাধারণ সম্পাদক আক্তারুল ইসলাম আক্তার, জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাব্বি হোসেন, পৌর ছাত্রদলের সভাপতি মিঠুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল চলাকালে নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। এ সময় কিছু স্লোগানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসার প্রসঙ্গ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের বিষয়টিও উঠে আসে।

কর্মসূচিতে বক্তারা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে রাজনৈতিক অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি জানান। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাণীশংকৈলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে রাণীশংকৈল উপজেলায় আয়োজিত এ বিক্ষোভ মিছিলে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদী স্লোগানের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহাদাত হোসেন, সহ-সভাপতি নুরনবী, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, উপজেলা যুবদলের সভাপতি শামীম সুমন, সাধারণ সম্পাদক আক্তারুল ইসলাম আক্তার, জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাব্বি হোসেন, পৌর ছাত্রদলের সভাপতি মিঠুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল চলাকালে নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। এ সময় কিছু স্লোগানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসার প্রসঙ্গ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের বিষয়টিও উঠে আসে।

কর্মসূচিতে বক্তারা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে রাজনৈতিক অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি জানান। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream