বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার ছাত্রদলের আহ্বায়কের

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার ছাত্রদলের আহ্বায়কের

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীর সেমিস্টার ফি পরিশোধে আর্থিক সহায়তা দিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং বিভিন্ন সংকটে পাশে থাকার অংশ হিসেবে এ সহায়তা দেওয়া হয়।

ছাত্রদল সূত্রে জানা যায়, ৩০ সেপ্টেম্বর দুপুরে অর্থনীতি বিভাগের এক শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে সেমিস্টার ফি পরিশোধের অর্থ জোগাড় করতে না পেরে সংকটে পড়েন। বিষয়টি  নজরে এলে  প্রতিনিধিদের মাধ্যমে ওই শিক্ষার্থীর জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করেন।

শিক্ষার্থীর পরিচয় প্রকাশে অনাগ্রহ জানিয়ে মোস্তাফিজুর রহমান শুভ বলেন, “আমি সবসময় শিক্ষার্থী ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সামর্থ্যের মধ্যে যেকোনো সহযোগিতার আবেদন এলে তা সমাধানের চেষ্টা করি। কয়েকদিন আগে একজন শিক্ষার্থী তার সমস্যার কথা জানালে আজ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোতাসিম বিল্লাহ পাটোয়ারী রিফাত, আরিফ, সাইফুল মালেক আকাশ, আবদুল্লাহ মোহাম্মদ মাসউদ, তাজবি ও সাদেক সাকেরের মাধ্যমে তার কাছে আর্থিক সহায়তা পৌঁছে দিয়েছি।”

তিনি আরও বলেন, “এর আগেও অনেক শিক্ষার্থীর বই কেনা, ভর্তি কার্যক্রম ও আবাসন সমস্যা সমাধানে সহযোগিতা করেছি। ইনশাআল্লাহ, সুযোগ থাকা পর্যন্ত শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করব। সবাইকে মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানাই।”

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা মনে করেন, আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ তাদের পড়াশোনা চালিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা এ ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকার প্রত্যাশা করেন।

বিষয় : কুমিল্লা বিশ্ববিদ্যালয়

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার ছাত্রদলের আহ্বায়কের

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীর সেমিস্টার ফি পরিশোধে আর্থিক সহায়তা দিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং বিভিন্ন সংকটে পাশে থাকার অংশ হিসেবে এ সহায়তা দেওয়া হয়।

ছাত্রদল সূত্রে জানা যায়, ৩০ সেপ্টেম্বর দুপুরে অর্থনীতি বিভাগের এক শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে সেমিস্টার ফি পরিশোধের অর্থ জোগাড় করতে না পেরে সংকটে পড়েন। বিষয়টি  নজরে এলে  প্রতিনিধিদের মাধ্যমে ওই শিক্ষার্থীর জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করেন।

শিক্ষার্থীর পরিচয় প্রকাশে অনাগ্রহ জানিয়ে মোস্তাফিজুর রহমান শুভ বলেন, “আমি সবসময় শিক্ষার্থী ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সামর্থ্যের মধ্যে যেকোনো সহযোগিতার আবেদন এলে তা সমাধানের চেষ্টা করি। কয়েকদিন আগে একজন শিক্ষার্থী তার সমস্যার কথা জানালে আজ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোতাসিম বিল্লাহ পাটোয়ারী রিফাত, আরিফ, সাইফুল মালেক আকাশ, আবদুল্লাহ মোহাম্মদ মাসউদ, তাজবি ও সাদেক সাকেরের মাধ্যমে তার কাছে আর্থিক সহায়তা পৌঁছে দিয়েছি।”

তিনি আরও বলেন, “এর আগেও অনেক শিক্ষার্থীর বই কেনা, ভর্তি কার্যক্রম ও আবাসন সমস্যা সমাধানে সহযোগিতা করেছি। ইনশাআল্লাহ, সুযোগ থাকা পর্যন্ত শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করব। সবাইকে মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানাই।”

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা মনে করেন, আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ তাদের পড়াশোনা চালিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা এ ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকার প্রত্যাশা করেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream