বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বাউফলে ইলিশ রক্ষায় টাস্কফোর্সের জরুরি সভা

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাউফলে ইলিশ রক্ষায় টাস্কফোর্সের জরুরি সভা

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে পটুয়াখালীর বাউফলে উপজেলা ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন, আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন ও বাজারজাতকরণসহ নিষিদ্ধ কার্যক্রম বন্ধে সরকারি নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। ইলিশ সংরক্ষণে প্রশাসন, মৎস্য বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় নিষেধাজ্ঞার সময়ে নদ-নদীতে অভিযান জোরদার, জেলেদের সচেতনতা বৃদ্ধি ও ইলিশ আহরণ বন্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

সভায় সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বাউফলের ১৫টি ইউনিয়নের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিল

বিষয় : বাউফলে ইলিশ টাস্কফোর্সের জরুরি সভা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

বাউফলে ইলিশ রক্ষায় টাস্কফোর্সের জরুরি সভা

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে পটুয়াখালীর বাউফলে উপজেলা ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন, আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন ও বাজারজাতকরণসহ নিষিদ্ধ কার্যক্রম বন্ধে সরকারি নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। ইলিশ সংরক্ষণে প্রশাসন, মৎস্য বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় নিষেধাজ্ঞার সময়ে নদ-নদীতে অভিযান জোরদার, জেলেদের সচেতনতা বৃদ্ধি ও ইলিশ আহরণ বন্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

সভায় সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বাউফলের ১৫টি ইউনিয়নের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিল

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream