বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
বাউফলে ইলিশ রক্ষায় টাস্কফোর্সের জরুরি সভা

বাউফলে ইলিশ রক্ষায় টাস্কফোর্সের জরুরি সভা

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে পটুয়াখালীর বাউফলে উপজেলা ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন, আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন ও বাজারজাতকরণসহ নিষিদ্ধ কার্যক্রম বন্ধে সরকারি নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। ইলিশ সংরক্ষণে প্রশাসন, মৎস্য বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।সভায় নিষেধাজ্ঞার সময়ে নদ-নদীতে অভিযান জোরদার, জেলেদের সচেতনতা বৃদ্ধি ও ইলিশ আহরণ বন্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।সভায় সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বাউফলের ১৫টি ইউনিয়নের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিল

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream