রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন
ছবি: সংগৃহীত

সরকারের নাম ব্যবহার করে কেউ অনিয়ম বা অপকর্মে জড়ালে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সক্রিয় রয়েছে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশে ফেরেন মাহদী আমিন। পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত ব্রিফিংয়ে মিরপুরের রাড্ডা ক্লিনিক এবং গত রাতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার বিষয়ে জানতে চাইলে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর প্রসঙ্গে মাহদী আমিন বলেন, সফরের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সম্ভাবনা ও সক্ষমতা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার ভাষায়, সফরটি ছিল ফলপ্রসূ ও সফল। জাতিসংঘে দেওয়া ভাষণে কৃষি, প্রযুক্তি, নারী ও তরুণসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিষয় তুলে ধরার পাশাপাশি স্বনির্ভর ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী।

বোয়িংয়ের সঙ্গে বিমান কেনার চুক্তি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, কোনো ধরনের চাপের কারণে এ চুক্তি হয়নি। দুই দেশের পারস্পরিক স্বার্থ বিবেচনায় নিয়েই চুক্তিটি করা হয়েছে। যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশের স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এর আগে রোববার সকাল সাড়ে ৮টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সফরসঙ্গীদের বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে শনিবার স্থানীয় সময় রাত ৮টা ২৩ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। পরে রাত ২টার দিকে এমিরেটসের ‘ইকে-৫৮২’ ফ্লাইটে দুবাই থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তারা।

পাঁচ দিনের নিউইয়র্ক সফরে ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তিনি মোট ৩০টি সরকারি কর্মসূচিতে অংশ নেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream