বান্দরবানের রুমা উপজেলার একটি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক স্কুলছাত্রীর লাশ অবশেষে উদ্ধার করা হয়েছে। নিহতের নাম পাইনরুং স্রো। সে ২য় শ্রেণির শিক্ষার্থী এবং তংগ্রী পাড়ার পাওসিং স্রো এর দ্বিতীয় মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল পাইনরুং স্রো রুমা উপজেলার নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে চট্টগ্রাম থেকে ডুবুরি দল এসে দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালিয়েও তার সন্ধান পায়নি।
আজ বিকাল কেক্যাংঝিরি এলাকায় নদীর পানিতে একটি শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। স্বজনরা লাশ দেখে শনাক্ত করে এটি পাইনরুং স্রো।
একজন কোমলমতি শিশুর মর্মান্তিক মৃত্যুতে তংগ্রী পাড়া সহ রুমা উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও এলাকাবাসী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
মতামত