বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
Bangla FM

মানিকগঞ্জে অজ্ঞাত কিশোরের গলিত লাশ উদ্ধার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

মানিকগঞ্জে অজ্ঞাত কিশোরের গলিত লাশ উদ্ধার
মানিকগঞ্জে অজ্ঞাত কিশোরের গলিত লাশ উদ্ধার

মানিকগঞ্জের সিংগাইরে কচুরিপানা থেকে অজ্ঞাত এক কিশোরের গলিত লাশ উদ্ধার করেছেন সিংগাইর থানা পুলিশ।

বুধবার(৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর পশ্চিমপাড়ার মুন্সিবাড়ি (শহর মুন্সির বাড়ি) সংলগ্ন জলাশয়ের কচুরিপানা থেকে এক অজ্ঞাত কিশোরের পঁচা-গলা লাশ উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানাযায়,বুধবার দুপুর ২টায় দিকে  স্থানীয় বাসিন্দারা পাশে থেকে পঁচা দুর্গন্ধ পায়। পরে খোঁজাখুঁজি এক পর্যায় শহর মুন্সির বাড়ির পেছনের কচুরিপানার মধ্যে একটি অর্ধগলিত মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন।

লাশটি পঁচে বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি এটি হত্যা নাকি দুর্ঘটনা, তা

খতিয়ে দেখতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

মানিকগঞ্জে অজ্ঞাত কিশোরের গলিত লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মানিকগঞ্জের সিংগাইরে কচুরিপানা থেকে অজ্ঞাত এক কিশোরের গলিত লাশ উদ্ধার করেছেন সিংগাইর থানা পুলিশ।

বুধবার(৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর পশ্চিমপাড়ার মুন্সিবাড়ি (শহর মুন্সির বাড়ি) সংলগ্ন জলাশয়ের কচুরিপানা থেকে এক অজ্ঞাত কিশোরের পঁচা-গলা লাশ উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানাযায়,বুধবার দুপুর ২টায় দিকে  স্থানীয় বাসিন্দারা পাশে থেকে পঁচা দুর্গন্ধ পায়। পরে খোঁজাখুঁজি এক পর্যায় শহর মুন্সির বাড়ির পেছনের কচুরিপানার মধ্যে একটি অর্ধগলিত মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন।

লাশটি পঁচে বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি এটি হত্যা নাকি দুর্ঘটনা, তা

খতিয়ে দেখতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream