বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
Bangla FM

বিএনপি নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে: রিজভী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

বিএনপি নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে: রিজভী
ছবি: সংগৃহীত

নারীর ক্ষমতায়ন ছাড়া কোনো সভ্যতাই পূর্ণতা পেতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বিএনপি কাজ করে যাচ্ছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, রাজনীতি, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে।

তিনি জানান, নির্যাতনের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়ানোর পাশাপাশি স্বাধীন মতপ্রকাশের কারণে গ্রেপ্তার হওয়া নারীদের পরিবারের প্রতিও সহযোগিতার হাত বাড়িয়েছে মহিলা দল।

আওয়ামী লীগ সরকারের সময় খাদিজা ও নুসরাতসহ বহু নারী নির্যাতনের শিকার হয়েছেন দাবি করে রিজভী বলেন, এসব ঘটনার প্রতিবাদে জাতীয়তাবাদী মহিলা দল রাজপথে সোচ্চার ছিল।

তিনি বলেন, নারীর অগ্রগতি ও উন্নয়নের জন্য ক্ষমতায়ন অপরিহার্য। এই চিন্তাধারাকে সামনে রেখেই মহিলা দল প্রতিষ্ঠা করা হয়েছিল এবং সংগঠনটি সেই আদর্শ ধারণ করে এগিয়ে যাচ্ছে।

দেশের বর্তমান গ্যাস ও জ্বালানি সংকটকে বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে যুক্ত করে রিজভী বলেন, আন্তর্জাতিক সংকটের কারণে অনেক দেশই জ্বালানি সরবরাহে সমস্যার মুখে পড়েছে। আমেরিকা ও ইরানের যুদ্ধ পরিস্থিতির অবসান না হলে সংকট পুরোপুরি দূর করা কঠিন। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহে জটিলতা তৈরি হয়েছে।

তিনি বলেন, সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। কুয়েত, বার্মা, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে গ্যাস আনার ব্যবস্থা করা হচ্ছে এবং গ্যাসবাহী কার্গো ইতোমধ্যে দেশে আসতে শুরু করেছে।

মহেশখালীর গভীর সমুদ্রের গ্যাস টার্মিনালে কারিগরি সমস্যার কারণে সাময়িকভাবে সরবরাহ ব্যাহত হয়েছিল জানিয়ে রিজভী বলেন, ত্রুটি ঠিক হওয়ায় ধীরে ধীরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে।

প্রয়োজনে বাড়তি ভর্তুকি দিয়ে গ্যাস আমদানি করা হবে বলেও জানান তিনি। এ জন্য গ্যাস ও জ্বালানি আমদানিতে আরও ৪০ হাজার কোটি টাকা বরাদ্দের ব্যবস্থা করা হচ্ছে বলে উল্লেখ করেন রিজভী।

দ্রব্যমূল্য নিয়ে রিজভী বলেন, মানুষের আয় ও ক্রয়ক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে সরকার বাজারে হস্তক্ষেপ করছে।

তার ভাষ্য, বর্ষা শেষে শরৎ মৌসুমে শাকসবজি, চাল, ডাল, লবণসহ বিভিন্ন খাদ্যপণ্যের দাম সাধারণত বাড়ে। তবে সরকারের কঠোর নজরদারি ও হস্তক্ষেপের কারণে এবার প্রয়োজনীয় পণ্যের দাম তেমন বাড়েনি। এর ফলে আগস্টে মূল্যস্ফীতিও উল্লেখযোগ্যভাবে কমেছে বলে দাবি করেন তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে: রিজভী

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream