মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
Bangla FM

ফুলবাড়ীতে ধরলা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল চারটায় উপজেলার বড়ভিটা ইউনিয়নের দক্ষিণ বড়ভিটা গ্রামের ধরলা নদী থেকে মৃতদেরকে উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল দশটার দিকে ধরলা নদী থেকে বয়ে আসা ছোট নালায় তারা মরদেহটি আটকে থাকতে দেখেন। এ খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা মরদেহটি দেখতে ঘটনাস্থলে ভীড় করেন। পরে স্থানীয় গ্রাম পুলিশ সদস্যরা ফুলবাড়ী থানায় খবর দেন। 

খবর পেয়ে দুপুর ১২ টা নাগাদ ফুলবাড়ী থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন। পরে স্থানীয় গ্রাম পুলিশ সদস্যদের সহযোগিতায় বিকাল ৪ টা নাগাদ  মরদেহটি উদ্ধার করেন।

এ ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা শাহালম জানান, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ফুলবাড়ীতে ধরলা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল চারটায় উপজেলার বড়ভিটা ইউনিয়নের দক্ষিণ বড়ভিটা গ্রামের ধরলা নদী থেকে মৃতদেরকে উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল দশটার দিকে ধরলা নদী থেকে বয়ে আসা ছোট নালায় তারা মরদেহটি আটকে থাকতে দেখেন। এ খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা মরদেহটি দেখতে ঘটনাস্থলে ভীড় করেন। পরে স্থানীয় গ্রাম পুলিশ সদস্যরা ফুলবাড়ী থানায় খবর দেন। 

খবর পেয়ে দুপুর ১২ টা নাগাদ ফুলবাড়ী থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন। পরে স্থানীয় গ্রাম পুলিশ সদস্যদের সহযোগিতায় বিকাল ৪ টা নাগাদ  মরদেহটি উদ্ধার করেন।

এ ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা শাহালম জানান, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream