মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
Bangla FM

কুড়িগ্রামে মশারির জাল দিয়ে মাছ ধরতে গিয়ে খালাতো ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

কুড়িগ্রামে মশারির জাল দিয়ে মাছ ধরতে গিয়ে খালাতো ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

কুড়িগ্রামের কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবে ৮ বছর বয়সী সিয়াম ও ৭ বছর বয়সী মোফাসসিরা নামের দুই খালাতো ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে মাছ ধরতে নেমে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম চর বিষ্ণুপুর গ্রামের মমিনুর ইসলামের ছেলে এবং মোফাসসিরা খামার গ্রামের দুলালের মেয়ে। তারা পরিবারের সাথে ঢলুয়াবাড়ী গ্রামে নানির বাড়িতে বেড়াতে এসেছিল।

বেলা ১১টার দিকে তারা ছেঁড়া মশারি দিয়ে জাল বানিয়ে প্রতিবেশী এক শিশুর সঙ্গে পাশের পুকুরে মাছ ধরতে নামে। একপর্যায়ে দুজনই পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা শিশুটি ভয় পেয়ে বিষয়টি কাউকে না জানিয়ে বাড়ি চলে যায়।

দুপুর একটার দিকে স্থানীয় লোকজন পুকুরে সিয়ামের মরদেহ ভাসতে দেখে পরিবারের লোকজনকে খবর দেন। পরে স্থানীয়রা প্রথমে সিয়াম এবং পরবর্তীতে পানির নিচ থেকে মোফাসসিরার ভাসমান মরদেহ উদ্ধার করেন।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস ঘটনাটি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রামে মশারির জাল দিয়ে মাছ ধরতে গিয়ে খালাতো ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কুড়িগ্রামের কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবে ৮ বছর বয়সী সিয়াম ও ৭ বছর বয়সী মোফাসসিরা নামের দুই খালাতো ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে মাছ ধরতে নেমে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম চর বিষ্ণুপুর গ্রামের মমিনুর ইসলামের ছেলে এবং মোফাসসিরা খামার গ্রামের দুলালের মেয়ে। তারা পরিবারের সাথে ঢলুয়াবাড়ী গ্রামে নানির বাড়িতে বেড়াতে এসেছিল।

বেলা ১১টার দিকে তারা ছেঁড়া মশারি দিয়ে জাল বানিয়ে প্রতিবেশী এক শিশুর সঙ্গে পাশের পুকুরে মাছ ধরতে নামে। একপর্যায়ে দুজনই পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা শিশুটি ভয় পেয়ে বিষয়টি কাউকে না জানিয়ে বাড়ি চলে যায়।

দুপুর একটার দিকে স্থানীয় লোকজন পুকুরে সিয়ামের মরদেহ ভাসতে দেখে পরিবারের লোকজনকে খবর দেন। পরে স্থানীয়রা প্রথমে সিয়াম এবং পরবর্তীতে পানির নিচ থেকে মোফাসসিরার ভাসমান মরদেহ উদ্ধার করেন।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস ঘটনাটি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream