মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
Bangla FM

সদরপুরে প্রায় দুই বিঘা জমির ৩৫০টি কলাগাছ কাটার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

তানভীর তুহিন
তানভীর তুহিন স্টাফ রিপোর্টার
| ফটো কার্ড

সদরপুরে প্রায় দুই বিঘা জমির ৩৫০টি কলাগাছ কাটার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে
সদরপুরে প্রায় দুই বিঘা জমির ৩৫০টি কলাগাছ কাটার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

সদরপুরে সদরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দিনদুপুরে প্রায় দুই বিঘা জমির ৩৫০টি কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের দক্ষিণ আলমনগর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আলতাফ হোসেনের অভিযোগ, পাশের ৮ শতাংশ জমি নিয়ে মুস্তাফিজুর মৃধা ও শফিউদ্দিন মৃধার সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার দুপুরে অভিযুক্তরা অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে সঙ্গে নিয়ে তাঁর জমিতে প্রবেশ করেন। পরে তাঁরা জমিতে থাকা প্রায় ৩৫০টি কলাগাছ কেটে ফেলেন বলে অভিযোগ করেন আলতাফ হোসেন।

তিনি বলেন, কলাগাছগুলো কেটে ফেলায় তাঁর প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় লোকজনের সামনে এ ঘটনা ঘটেছে বলেও দাবি করেন তিনি।

ঘটনার পর সোমবার রাত ৮টার দিকে আলতাফ হোসেন বাদী হয়ে সদরপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগে মুস্তাফিজুর মৃধা ও শফিউদ্দিন মৃধার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে অভিযুক্ত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে মুস্তাফিজুর মৃধা ও শফিউদ্দিন মৃধাসহ কয়েকজনকে ওই জমিতে কলাগাছ কাটতে দেখা গেছে। স্থানীয় কয়েকজন বিষয়টি প্রত্যক্ষ করেছেন বলেও জানান তাঁরা।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মুস্তাফিজুর মৃধার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ্ বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

সদরপুরে প্রায় দুই বিঘা জমির ৩৫০টি কলাগাছ কাটার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সদরপুরে সদরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দিনদুপুরে প্রায় দুই বিঘা জমির ৩৫০টি কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের দক্ষিণ আলমনগর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আলতাফ হোসেনের অভিযোগ, পাশের ৮ শতাংশ জমি নিয়ে মুস্তাফিজুর মৃধা ও শফিউদ্দিন মৃধার সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার দুপুরে অভিযুক্তরা অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে সঙ্গে নিয়ে তাঁর জমিতে প্রবেশ করেন। পরে তাঁরা জমিতে থাকা প্রায় ৩৫০টি কলাগাছ কেটে ফেলেন বলে অভিযোগ করেন আলতাফ হোসেন।

তিনি বলেন, কলাগাছগুলো কেটে ফেলায় তাঁর প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় লোকজনের সামনে এ ঘটনা ঘটেছে বলেও দাবি করেন তিনি।

ঘটনার পর সোমবার রাত ৮টার দিকে আলতাফ হোসেন বাদী হয়ে সদরপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগে মুস্তাফিজুর মৃধা ও শফিউদ্দিন মৃধার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে অভিযুক্ত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে মুস্তাফিজুর মৃধা ও শফিউদ্দিন মৃধাসহ কয়েকজনকে ওই জমিতে কলাগাছ কাটতে দেখা গেছে। স্থানীয় কয়েকজন বিষয়টি প্রত্যক্ষ করেছেন বলেও জানান তাঁরা।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মুস্তাফিজুর মৃধার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ্ বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream