মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
Bangla FM

রাজস্থলীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র ্যালী আলোচনা সভা

রাজস্থলীতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে আলোচনা সভায় অতিথি বৃন্দ

‘আজ সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি’—এমন প্রত্যয়ের মধ্য দিয়ে রাঙ্গামাটি  রাজস্থলীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর)  উপজেলা  নির্বাহী কর্মকর্তার  সম্মেলন কক্ষে উপজেলা  প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার ইউছুপ  হাসান।

এক সাথে এবারের আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসের প্রতিপাদ্য ‘Literacy for People, the Planet and Prosperity ’—বাংলায় ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’। ২০২৬ সালে দিবসটির ৬০তম বার্ষিকী পালিত হচ্ছে।আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সাংবাদিক আজগর আলী খান, এমপি প্রতিনিধি আবুল হাসেম মেম্বার, ডা, নাজিম উদ্দীন,  জামাতের সভাপতি মৌলনা ফরিদ আহম্মদ, ওসি এল এসডি আশিষ ভৌমিক, প্রাথমিক শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম, প্রাণী সম্পদ অফিসার আবদুল নোমান সহ, যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমা,  তথ্য আপা লুই মারমা  প্রমুখ। 

সভায় বক্তারা আরো  বলেন, বর্তমান সময়ে স্বাক্ষরতা শুধু পড়তে ও লিখতে পারার মধ্যে সীমাবদ্ধ নয়। তথ্যপ্রযুক্তির ব্যবহার, ডিজিটাল দক্ষতা, বিশ্লেষণী চিন্তা, জীবনমুখী শিক্ষা, পরিবেশ সচেতনতা ও কর্মদক্ষতাও আধুনিক সাক্ষরতার গুরুত্বপূর্ণ অংশ। তাই প্রান্তিক জনগোষ্ঠী, নারী, শিশু ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সুযোগ আরও সম্প্রসারণ করা প্রয়োজন।

আলোচনা সভায় উপজেলা  প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক প্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

রাজস্থলীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র ্যালী আলোচনা সভা

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

‘আজ সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি’—এমন প্রত্যয়ের মধ্য দিয়ে রাঙ্গামাটি  রাজস্থলীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর)  উপজেলা  নির্বাহী কর্মকর্তার  সম্মেলন কক্ষে উপজেলা  প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার ইউছুপ  হাসান।

এক সাথে এবারের আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসের প্রতিপাদ্য ‘Literacy for People, the Planet and Prosperity ’—বাংলায় ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’। ২০২৬ সালে দিবসটির ৬০তম বার্ষিকী পালিত হচ্ছে।আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সাংবাদিক আজগর আলী খান, এমপি প্রতিনিধি আবুল হাসেম মেম্বার, ডা, নাজিম উদ্দীন,  জামাতের সভাপতি মৌলনা ফরিদ আহম্মদ, ওসি এল এসডি আশিষ ভৌমিক, প্রাথমিক শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম, প্রাণী সম্পদ অফিসার আবদুল নোমান সহ, যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমা,  তথ্য আপা লুই মারমা  প্রমুখ। 

সভায় বক্তারা আরো  বলেন, বর্তমান সময়ে স্বাক্ষরতা শুধু পড়তে ও লিখতে পারার মধ্যে সীমাবদ্ধ নয়। তথ্যপ্রযুক্তির ব্যবহার, ডিজিটাল দক্ষতা, বিশ্লেষণী চিন্তা, জীবনমুখী শিক্ষা, পরিবেশ সচেতনতা ও কর্মদক্ষতাও আধুনিক সাক্ষরতার গুরুত্বপূর্ণ অংশ। তাই প্রান্তিক জনগোষ্ঠী, নারী, শিশু ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সুযোগ আরও সম্প্রসারণ করা প্রয়োজন।

আলোচনা সভায় উপজেলা  প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক প্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream