মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
Bangla FM

কাপ্তাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

কাপ্তাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা

“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাইয়ে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬।

​মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, কাপ্তাইয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবন ‘কিন্নরী’ হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলমে সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. দিলদার হোসেন, উপজেলা প্রাথমিক সহকারী  শিক্ষা কর্মকর্তা আঁখি তালুকদার।

​আলোচনা সভায় বক্তারা শিক্ষার প্রসার, নিরক্ষরতা দূরীকরণ এবং শিক্ষার আলো সবার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সাক্ষরতার হার বৃদ্ধি ও জনসচেতনতা তৈরির মাধ্যমে একটি শিক্ষিত ও সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,

 শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণমাধ্যকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

কাপ্তাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাইয়ে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬।

​মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, কাপ্তাইয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবন ‘কিন্নরী’ হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলমে সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. দিলদার হোসেন, উপজেলা প্রাথমিক সহকারী  শিক্ষা কর্মকর্তা আঁখি তালুকদার।

​আলোচনা সভায় বক্তারা শিক্ষার প্রসার, নিরক্ষরতা দূরীকরণ এবং শিক্ষার আলো সবার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সাক্ষরতার হার বৃদ্ধি ও জনসচেতনতা তৈরির মাধ্যমে একটি শিক্ষিত ও সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,

 শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণমাধ্যকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream