শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
Bangla FM

ধর্ম পালনে বাধা দিলে তথ্য পেলেই আইনের আওতায় আনা হবে: আইনমন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

ধর্ম পালনে বাধা দিলে তথ্য পেলেই আইনের আওতায় আনা হবে: আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের সব ধর্মের মানুষ যাতে নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ধর্মীয় আচার-অনুষ্ঠানে কেউ বাধা সৃষ্টি বা বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। এমন কর্মকাণ্ডের তথ্য পাওয়া মাত্রই জড়িতদের আইনের আওতায় আনা হবে।

শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপার মঠবাড়ি মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, প্রত্যেকে স্বাধীনভাবে নিজের ধর্ম পালন করবেন। অন্য কেউ তাতে বাধা দেওয়ার সুযোগ পাবে না। সমাজ থেকে সব ধরনের অপশক্তি দূর করতে সরকার কাজ করছে। এ কাজে ধর্মীয় সম্প্রদায়গুলোর সহযোগিতাও প্রত্যাশা করেন তিনি।

শ্রীকৃষ্ণের জন্মের তাৎপর্য তুলে ধরে মন্ত্রী বলেন, অশুভ শক্তির বিনাশ এবং ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠার প্রতীক হিসেবেই শ্রীকৃষ্ণের আবির্ভাবের কথা বলা হয়। দেশের সব ধরনের অপশক্তির বিরুদ্ধে সরকার যখন কাজ করবে, তখন সবাইকে পাশে থাকার আহ্বান জানান তিনি।

জন্মাষ্টমীর উৎসবে হিন্দু সম্প্রদায়ের আনন্দ, ভক্তি ও ধর্মীয় বিশ্বাসের প্রতি সংহতি জানিয়ে আইনমন্ত্রী বলেন, নিজেদের ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালনে সরকার তাদের পাশে রয়েছে। ধর্ম পালনের জন্য সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সরকারের অবস্থানও স্পষ্ট বলে জানান তিনি।

পরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত র‍্যালিতে অংশ নেন আইনমন্ত্রী।

এ সময় ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মো. আশিস বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক এমে মজিদ, শৈলকুপার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমানসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ধর্ম পালনে বাধা দিলে তথ্য পেলেই আইনের আওতায় আনা হবে: আইনমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশের সব ধর্মের মানুষ যাতে নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ধর্মীয় আচার-অনুষ্ঠানে কেউ বাধা সৃষ্টি বা বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। এমন কর্মকাণ্ডের তথ্য পাওয়া মাত্রই জড়িতদের আইনের আওতায় আনা হবে।

শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপার মঠবাড়ি মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, প্রত্যেকে স্বাধীনভাবে নিজের ধর্ম পালন করবেন। অন্য কেউ তাতে বাধা দেওয়ার সুযোগ পাবে না। সমাজ থেকে সব ধরনের অপশক্তি দূর করতে সরকার কাজ করছে। এ কাজে ধর্মীয় সম্প্রদায়গুলোর সহযোগিতাও প্রত্যাশা করেন তিনি।

শ্রীকৃষ্ণের জন্মের তাৎপর্য তুলে ধরে মন্ত্রী বলেন, অশুভ শক্তির বিনাশ এবং ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠার প্রতীক হিসেবেই শ্রীকৃষ্ণের আবির্ভাবের কথা বলা হয়। দেশের সব ধরনের অপশক্তির বিরুদ্ধে সরকার যখন কাজ করবে, তখন সবাইকে পাশে থাকার আহ্বান জানান তিনি।

জন্মাষ্টমীর উৎসবে হিন্দু সম্প্রদায়ের আনন্দ, ভক্তি ও ধর্মীয় বিশ্বাসের প্রতি সংহতি জানিয়ে আইনমন্ত্রী বলেন, নিজেদের ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালনে সরকার তাদের পাশে রয়েছে। ধর্ম পালনের জন্য সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সরকারের অবস্থানও স্পষ্ট বলে জানান তিনি।

পরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত র‍্যালিতে অংশ নেন আইনমন্ত্রী।

এ সময় ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মো. আশিস বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক এমে মজিদ, শৈলকুপার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমানসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream