শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
Bangla FM

জবি রসায়ন বিভাগ ডিবেটিং ক্লাবের নেতৃত্বে ফাহিম ও তারিক

গত ২ই সেপ্টেম্বর ২০২৬ রসায়ন বিভাগ ডিবেটিং ক্লাব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর বাৎসরিক সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে ২০২৬-২০২৭ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়। রসায়ন ১৮তম আবর্তনের আকরামুল হোসেন (ফাহিম) সভাপতি এবং মোঃ তারিক আজিজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে ৪৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ক্লাবের মডারেটর অধ্যাপক ড. মোহাম্মদ আল মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ও রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আমিনুল হক। এ ছাড়া বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

নতুন দায়িত্ব গ্রহণের পর সাধারণ সম্পাদক তারিক আজিজ বলেন, বিতর্ক মানুষের সৃজনশীলতা ও বুদ্ধিমত্তা বিকাশে সহায়ক, এবং রসায়নের শিক্ষার্থীরা যেন পড়াশোনা ও গবেষণার পাশাপাশি বিতর্কেও এগিয়ে যায় সেজন্য তারা কাজ করে যাবেন। জুনিয়র শিক্ষার্থীদের বিতর্কে আগ্রহী করে তোলাও তাদের লক্ষ্য বলে তিনি জানান।

নবনির্বাচিত সভাপতি আকরামুল হোসেন (ফাহিম) বলেন, রসায়ন শিক্ষা ও গবেষণায় জবি রসায়ন বিভাগ দেশব্যাপী সুনাম অর্জন করে আসছে, এবং পড়াশোনার পাশাপাশি বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা আরও বিকশিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। গবেষণার মতো বিতর্কও যেন বিভাগের শিক্ষার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, সেই লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালানোর কথা জানান তিনি। এই দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় তিনি ক্লাবের মডারেটর অধ্যাপক ড. মোহাম্মদ আল মামুনকে ধন্যবাদ জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

জবি রসায়ন বিভাগ ডিবেটিং ক্লাবের নেতৃত্বে ফাহিম ও তারিক

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গত ২ই সেপ্টেম্বর ২০২৬ রসায়ন বিভাগ ডিবেটিং ক্লাব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর বাৎসরিক সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে ২০২৬-২০২৭ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়। রসায়ন ১৮তম আবর্তনের আকরামুল হোসেন (ফাহিম) সভাপতি এবং মোঃ তারিক আজিজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে ৪৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ক্লাবের মডারেটর অধ্যাপক ড. মোহাম্মদ আল মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ও রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আমিনুল হক। এ ছাড়া বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

নতুন দায়িত্ব গ্রহণের পর সাধারণ সম্পাদক তারিক আজিজ বলেন, বিতর্ক মানুষের সৃজনশীলতা ও বুদ্ধিমত্তা বিকাশে সহায়ক, এবং রসায়নের শিক্ষার্থীরা যেন পড়াশোনা ও গবেষণার পাশাপাশি বিতর্কেও এগিয়ে যায় সেজন্য তারা কাজ করে যাবেন। জুনিয়র শিক্ষার্থীদের বিতর্কে আগ্রহী করে তোলাও তাদের লক্ষ্য বলে তিনি জানান।

নবনির্বাচিত সভাপতি আকরামুল হোসেন (ফাহিম) বলেন, রসায়ন শিক্ষা ও গবেষণায় জবি রসায়ন বিভাগ দেশব্যাপী সুনাম অর্জন করে আসছে, এবং পড়াশোনার পাশাপাশি বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা আরও বিকশিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। গবেষণার মতো বিতর্কও যেন বিভাগের শিক্ষার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, সেই লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালানোর কথা জানান তিনি। এই দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় তিনি ক্লাবের মডারেটর অধ্যাপক ড. মোহাম্মদ আল মামুনকে ধন্যবাদ জানান।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream