শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
Bangla FM

গত একবছরে ৮টি জার্নাল প্রকাশ, অতঃপর MIST-এ লেকচারার হলেন জবি রসায়নের রাকিব

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী রাকিব খান মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (MIST) রসায়ন বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেছেন। গত ২২ জুলাই তিনি এই পদে যোগ দেন।

এর আগে রাকিব খান জবি রসায়ন বিভাগ থেকে অনার্স সম্পন্ন করেন এবং মেধাতালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেন। অনার্স শেষে তিনি জবি রসায়ন বিভাগের শিক্ষক এ. জে. সালেহ আহমেদের রিসার্চ গ্রুপে যোগ দেন এবং একে একে প্রকাশ করেন ৮টি গবেষণাপত্র, যার মধ্যে রয়েছে ২টি রিসার্চ পেপার, ৪টি রিভিউ পেপার এবং ২টি বুক রিভিউ। এর মধ্যে শুধু ২০২৬ সালেই তিনি প্রকাশ করেন ৬টি গবেষণাপত্র, এবং প্রকাশিত সবগুলো গবেষণাপত্রই স্থান পায় Q1 জার্নালে।

রাকিবের এই অর্জন প্রসঙ্গে জবি রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আমিনুল হক বলেন, “আমাদের রসায়নের শিক্ষার্থীরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছে। তারা যেখানেই গেছে, নিজেদের মেধা ও যোগ্যতার প্রমাণ দিয়েছে। রাকিব আমাদের সিআর এবং অত্যন্ত মেধাবী একজন ছাত্র ছিল। এক বছরে ৮টি পেপার Q1 জার্নালে প্রকাশনা করা অনেক কঠিন কাজ । কিন্তু সেটাই করে দেখিয়েছে আমাদের এই ছাত্র। এখন সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান করেছে। আমরা তাকে নিয়ে গর্বিত।”

জুনিয়রদের উদ্দেশ্যে রাকিব খান বলেন, "গবেষণা হোক বা জীবন—বারবার ব্যর্থতা আসবে, নানা সমস্যার মুখোমুখি হতে হবে। কিন্তু থেমে না গিয়ে প্রতিটি সমস্যা থেকে শিখতে হবে, সমাধান খুঁজতে হবে এবং আবার এগিয়ে যেতে হবে। একসময় সফলতা অবশ্যই আসবে।"

তিনি আরও বলেন, "তবে দুটি বিষয় সবসময় মনে রাখবে—Be honest and work hard in the right way. সততা ও সঠিক পথে কঠোর পরিশ্রম করলে সফলতা হয়তো দেরিতে আসবে, কিন্তু তা অবশ্যই আসবে। Keep learning, keep moving forward, and never give up."

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

গত একবছরে ৮টি জার্নাল প্রকাশ, অতঃপর MIST-এ লেকচারার হলেন জবি রসায়নের রাকিব

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী রাকিব খান মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (MIST) রসায়ন বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেছেন। গত ২২ জুলাই তিনি এই পদে যোগ দেন।

এর আগে রাকিব খান জবি রসায়ন বিভাগ থেকে অনার্স সম্পন্ন করেন এবং মেধাতালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেন। অনার্স শেষে তিনি জবি রসায়ন বিভাগের শিক্ষক এ. জে. সালেহ আহমেদের রিসার্চ গ্রুপে যোগ দেন এবং একে একে প্রকাশ করেন ৮টি গবেষণাপত্র, যার মধ্যে রয়েছে ২টি রিসার্চ পেপার, ৪টি রিভিউ পেপার এবং ২টি বুক রিভিউ। এর মধ্যে শুধু ২০২৬ সালেই তিনি প্রকাশ করেন ৬টি গবেষণাপত্র, এবং প্রকাশিত সবগুলো গবেষণাপত্রই স্থান পায় Q1 জার্নালে।

রাকিবের এই অর্জন প্রসঙ্গে জবি রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আমিনুল হক বলেন, “আমাদের রসায়নের শিক্ষার্থীরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছে। তারা যেখানেই গেছে, নিজেদের মেধা ও যোগ্যতার প্রমাণ দিয়েছে। রাকিব আমাদের সিআর এবং অত্যন্ত মেধাবী একজন ছাত্র ছিল। এক বছরে ৮টি পেপার Q1 জার্নালে প্রকাশনা করা অনেক কঠিন কাজ । কিন্তু সেটাই করে দেখিয়েছে আমাদের এই ছাত্র। এখন সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান করেছে। আমরা তাকে নিয়ে গর্বিত।”

জুনিয়রদের উদ্দেশ্যে রাকিব খান বলেন, "গবেষণা হোক বা জীবন—বারবার ব্যর্থতা আসবে, নানা সমস্যার মুখোমুখি হতে হবে। কিন্তু থেমে না গিয়ে প্রতিটি সমস্যা থেকে শিখতে হবে, সমাধান খুঁজতে হবে এবং আবার এগিয়ে যেতে হবে। একসময় সফলতা অবশ্যই আসবে।"

তিনি আরও বলেন, "তবে দুটি বিষয় সবসময় মনে রাখবে—Be honest and work hard in the right way. সততা ও সঠিক পথে কঠোর পরিশ্রম করলে সফলতা হয়তো দেরিতে আসবে, কিন্তু তা অবশ্যই আসবে। Keep learning, keep moving forward, and never give up."

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream