শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
Bangla FM

উন্নত সুযোগ-সুবিধা সম্বলিত নতুন ছাত্রাবাস

মো: আলম
মো: আলম জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

উন্নত সুযোগ-সুবিধা সম্বলিত নতুন ছাত্রাবাস
উন্নত সুযোগ-সুবিধা সম্বলিত নতুন ছাত্রাবাস

পার্বত্য অঞ্চলের শিক্ষা ও আবাসন ব্যবস্থাকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে আরেক ধাপ এগিয়ে গেল বান্দরবান। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৩য় তলা ছাত্রাবাসের শুভ উদ্বোধন করা হয়েছে আজ।

আজ ৩রা সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে ছাত্রাবাসটি উদ্বোধন করেন পার্বত্য ও ভূমি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি তিন পার্বত্য জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি।

নতুন এই ৩য় তলা ছাত্রাবাসে রয়েছে আধুনিক ডাইনিং, কমন রুম, রিডিং জোন এবং পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা। এর ফলে দূর-দূরান্ত থেকে আসা শতাধিক শিক্ষার্থী এখন আরও নিরাপদ ও মানসম্মত পরিবেশে থেকে লেখাপড়া করার সুযোগ পাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন,  “শিক্ষাই পাহাড়ের উন্নয়নের মূল চাবিকাঠি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় পার্বত্য অঞ্চলের প্রতিটি স্কুল-কলেজকে আমরা আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে চাই। এই ছাত্রাবাস সেই লক্ষ্যেরই একটি অংশ। এখানকার মেধাবী শিক্ষার্থীরাই আগামীর পাহাড়ের কর্ণধার হবে।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে আরও বড় বড় প্রকল্প বাস্তবায়ন করা হবে।

উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বান্দরবান ক্যান্টনমেন্টের জিওসি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, স্কুল-কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী ছাত্রাবাসের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

উন্নত সুযোগ-সুবিধা সম্বলিত নতুন ছাত্রাবাস

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream