বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
বাংলা এফ এম

নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ

নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার

নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে  ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার।  (৫ আগস্ট) বুধবার রাত ৮ঃ০০ টায় অভিনব কৌশলে পুলিশের দুঃসাহসিক এবং পরিকল্পিত সফল অভিযানে গ্রেপ্তার আন্তঃজেলা ডাকাত চক্রের মূল হোতা কালিয়া উপজেলার জোকারচর গ্রামের আরোজ আলী শেখ। 

নড়াইলের কালিয়া উপজেলার জোকারচর গ্রামে দুঃসাহসিক ও পরিকল্পিত অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূল হোতা আরোজ আলী শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এই অভিযানের বিশেষত্ব ছিল পুলিশের অভিনব কৌশল। বুধবার দিনভর পুলিশের সদস্যরা কৃষক, ভ্যানচালক, হকার ও মুদিদোকানির ছদ্মবেশে গ্রামের সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকেন। রাত নামতেই শুরু হয় পরিকল্পিত অভিযান।

রাত ৮টার দিকে কালিয়া থানার অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলীর নেতৃত্বে বিশেষ পুলিশ দল জোকারচর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আরোজ আলী শেখকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে কালিয়া, নড়াইল সদর, খুলনার দিঘলিয়া ও গোপালগঞ্জ সদর থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, সন্ত্রাস, অস্ত্র ও চুরির একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন নজরদারির পর গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আন্তঃজেলা ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় : অপরাধ পুলিশ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বাংলা এফ এম

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
0:00 0:00
1.0x