বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
Bangla FM

সাতক্ষীরায় ১৮ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

সংগৃহীত ছবি

সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন থেকে খাবারের সন্ধানে লোকালয়ে ডুকে পড়া বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। 

বুধবার(২ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আতিয়ার রহমানের ছেলে মুক্তার গাজীর বাড়ির হাঁস-মুরগির ঘর থেকে প্রায় ১৮ ফুট লম্বা এই অজগরটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে প্রতিদিনের মতো মুক্তার গাজী হাঁস-মুরগির ঘরের দরজা খুলে দেন। এ সময় দুটি হাঁস ও একটি মুরগি ঘর থেকে বের হয়ে এলেও অন্য হাঁস-মুরগিগুলো বের হচ্ছিল না। বিষয়টি দেখতে মুক্তার গাজীর স্ত্রী ঘরের ভেতরে উঁকি দেন। তখনই তিনি বিশাল আকৃতির অজগর সাপটি দেখতে পান। ভয় পেয়ে ঘটনাস্থলেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

মুক্তার গাজী জানান, হাঁস-মুরগিগুলো ঘর থেকে বের না হওয়ায় তাঁর স্ত্রী ঘরের ভেতরে দেখতে যান। ঘরে এতো বড় অজগর দেখে আমার স্ত্রী ভয় পেয়ে জ্ঞান হারান। পরে বিষয়টি বন বিভাগকে জানানো হয়।

খবর পেয়ে কমিউনিটি পেট্রোলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সিপিজির সদস্য আবুল হোসেন জানান, তাঁরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার পর বন বিভাগকে বিষয়টি অবহিত করেন। পরে বন বিভাগের সদস্যরা এসে অজগরটি উদ্ধার করেন।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা এরফান উদ্দীন বলেন, অজগরটি খাবারের সন্ধানে সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসতে পারে। উদ্ধার করা অজগরটি সুন্দরবনের গভীরে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।

স্থানীয়দের ধারণা, সুন্দরবনের কাছাকাছি হওয়ায় খাবারের সন্ধানে মাঝেমধ্যে বিভিন্ন বন্যপ্রাণী লোকালয়ে ঢুকে পড়ে। তবে হাঁস-মুরগির ঘর থেকে এত বড় অজগর উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সাতক্ষীরায় ১৮ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream