পটুয়াখালীর বাউফলে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে উপজেলার নওমালা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বটকাজল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—নওমালা ইউনিয়নের বটকাজল এলাকার মো. ফয়সল মৃধা (২২), তিনি মো. রফিক মৃধার ছেলে এবং মো. রুবেল হোসেন (২০), তিনি মো. ইউনুছ মৃধার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব পালনকালে বাউফল থানার এসআই (নিঃ) সম্বিত রায় সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বটকাজল এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ফয়সল মৃধার বাড়ির সামনের পাকা সড়কে ইয়াবা কেনাবেচার সময় তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৫০ পিস করে মোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় বাউফল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ০৫, তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৬; জিআর নম্বর ৩১৭।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
মতামত