বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
Bangla FM

বন্দিদশার অবসান, প্রধানমন্ত্রীর কারামুক্তির ১৯ বছর

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

বন্দিদশার অবসান, প্রধানমন্ত্রীর কারামুক্তির ১৯ বছর
বন্দিদশার অবসান, প্রধানমন্ত্রীর কারামুক্তির ১৯ বছর

আজ ৩ সেপ্টেম্বর, ১৯তম কারামুক্তি দিবস প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এক/এগার সরকারের সময়ে ২০০৭ সালের ৭ মার্চ ষড়যন্ত্রমূলকভাবে তাকে গ্রেফতার করা হয়। এরপর প্রায় ১৮ মাস কারাবন্দী থাকতে হয় তাকে বিনা বিচারে , ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান।

বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে ২০০৭ সালের ৭ মার্চ ভোররাতে ঢাকা ক্যান্টনমেন্টের বাসা থেকে গ্রেফতার করে কারান্তরীণ করা হয়। কারাবন্দী অবস্থায় তাকে নিষ্ঠুর নির্যাতনের শিকার হতে হয়।

তার বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় জামিন পাওয়ার পর ২০০৮ সালে উন্নত চিকিৎসার জন্য তিনি ইংল্যান্ডে যান। দীর্ঘদিন প্রবাসে থাকার পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে ফিরে আসেন।

এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়। নির্বাচনে জনগণের রায় নিয়ে সরকার গঠনের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনা করছেন।

বিষয় : তারেক রহমান প্রধানমন্ত্রী

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বন্দিদশার অবসান, প্রধানমন্ত্রীর কারামুক্তির ১৯ বছর

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আজ ৩ সেপ্টেম্বর, ১৯তম কারামুক্তি দিবস প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এক/এগার সরকারের সময়ে ২০০৭ সালের ৭ মার্চ ষড়যন্ত্রমূলকভাবে তাকে গ্রেফতার করা হয়। এরপর প্রায় ১৮ মাস কারাবন্দী থাকতে হয় তাকে বিনা বিচারে , ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান।

বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে ২০০৭ সালের ৭ মার্চ ভোররাতে ঢাকা ক্যান্টনমেন্টের বাসা থেকে গ্রেফতার করে কারান্তরীণ করা হয়। কারাবন্দী অবস্থায় তাকে নিষ্ঠুর নির্যাতনের শিকার হতে হয়।

তার বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় জামিন পাওয়ার পর ২০০৮ সালে উন্নত চিকিৎসার জন্য তিনি ইংল্যান্ডে যান। দীর্ঘদিন প্রবাসে থাকার পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে ফিরে আসেন।

এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়। নির্বাচনে জনগণের রায় নিয়ে সরকার গঠনের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনা করছেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream