শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
Bangla FM

জয়পুরহাটে ট্যাপেন্টাডলসহ নারী মাদক ব্যবসায়ী ও অনলাইন জুয়াড়ি গ্রেফতার

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযানে ১০১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ী এবং অনলাইনে জুয়া খেলার সময় একটি স্মার্টফোনসহ এক জুয়াড়িকে গ্রেফতার করেছে। গ্রেফতার দুজন স্বামী-স্ত্রী।

জয়পুরহাট সদর থানা এলাকায় ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১১টা ৪০ মিনিটে ডিবির একটি দল মাদকদ্রব্য উদ্ধার ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে জয়পুরহাট পৌরসভার পূর্ব ধানমন্ডি গ্রামে আসামি মো. পাপ্পুর বসতবাড়ির সামনে থেকে মাদক বিক্রির অভিযোগে তার স্ত্রী মোছা. রিনা আক্তার (২২) এবং অনলাইনে জুয়া খেলার অভিযোগে মো. পাপ্পু (৩৬)কে আটক করা হয়।

আটক রিনা আক্তার পূর্ব ধানমন্ডি গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আসাদুল ইসলাম এবং স্বামীর নাম মো. পাপ্পু। অপর আসামি মো. পাপ্পু একই গ্রামের বাসিন্দা; তার পিতার নাম মৃত আশরাফ ইসলাম।

অভিযানকালে রিনা আক্তারের কাছ থেকে ১০১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মো. পাপ্পুর কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, অভিযানে এসআই (নিঃ). শাখাওয়াত হোসেন, এসআই (নিঃ). আব্দুল্লাহ আল নোমান, এএসআই (নিঃ) সাজেদুর রহমান, এএসআই (নিঃ) আসাদুজ্জামান, এএসআই (নিঃ) সোহেল রানা, কনস্টেবল রাকিবুল ইসলাম ও কনস্টেবল পারভেজ অংশ নেন।

জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি আসাদুজ্জামান বলেন গোপন সম্পদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ও অনলাইন জুয়ার আসামিকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে পৃথক আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

জয়পুরহাটে ট্যাপেন্টাডলসহ নারী মাদক ব্যবসায়ী ও অনলাইন জুয়াড়ি গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযানে ১০১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ী এবং অনলাইনে জুয়া খেলার সময় একটি স্মার্টফোনসহ এক জুয়াড়িকে গ্রেফতার করেছে। গ্রেফতার দুজন স্বামী-স্ত্রী।

জয়পুরহাট সদর থানা এলাকায় ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১১টা ৪০ মিনিটে ডিবির একটি দল মাদকদ্রব্য উদ্ধার ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে জয়পুরহাট পৌরসভার পূর্ব ধানমন্ডি গ্রামে আসামি মো. পাপ্পুর বসতবাড়ির সামনে থেকে মাদক বিক্রির অভিযোগে তার স্ত্রী মোছা. রিনা আক্তার (২২) এবং অনলাইনে জুয়া খেলার অভিযোগে মো. পাপ্পু (৩৬)কে আটক করা হয়।

আটক রিনা আক্তার পূর্ব ধানমন্ডি গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আসাদুল ইসলাম এবং স্বামীর নাম মো. পাপ্পু। অপর আসামি মো. পাপ্পু একই গ্রামের বাসিন্দা; তার পিতার নাম মৃত আশরাফ ইসলাম।

অভিযানকালে রিনা আক্তারের কাছ থেকে ১০১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মো. পাপ্পুর কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, অভিযানে এসআই (নিঃ). শাখাওয়াত হোসেন, এসআই (নিঃ). আব্দুল্লাহ আল নোমান, এএসআই (নিঃ) সাজেদুর রহমান, এএসআই (নিঃ) আসাদুজ্জামান, এএসআই (নিঃ) সোহেল রানা, কনস্টেবল রাকিবুল ইসলাম ও কনস্টেবল পারভেজ অংশ নেন।

জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি আসাদুজ্জামান বলেন গোপন সম্পদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ও অনলাইন জুয়ার আসামিকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে পৃথক আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream