বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
Bangla FM

সচিবালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশি বাধার মুখে ১১-দলীয় ঐক্য

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

সচিবালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশি বাধার মুখে ১১-দলীয় ঐক্য

গণভোটের রায় বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে রাজধানীতে অবস্থান কর্মসূচি পালন শেষে সচিবালয়ের সামনে অবস্থান নেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের নেতাকর্মীরা। সচিবালয়ের দিকে অগ্রসর হওয়ার সময় পুলিশ তাদের বাধা দিলে সেখানে কিছু সময় উত্তেজনা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর মুক্তাঙ্গনে কর্মসূচি শেষ করে দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশে রওনা হন। জিরো পয়েন্ট অতিক্রম করার পর পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের অগ্রযাত্রা থামিয়ে দেয়।

১১-দলীয় ঐক্যের নেতারা জ্বালানি তেল ও গ্যাসসংকট, বিদ্যুতের অতিরিক্ত বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছিলেন।

ব্যারিকেডের সামনে প্রায় ২০ মিনিট অবস্থানের পর জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, তারা জনগণের দাবি জানাতে এসেছেন, কিন্তু সরকারের পক্ষ থেকে কেউ তাদের সঙ্গে কথা বলতে আসেননি। তিনি আরও পাঁচ মিনিট অপেক্ষার ঘোষণা দিয়ে বলেন, এ সময়ের মধ্যেও কেউ না এলে সরকারের প্রতি ধিক্কার জানিয়ে কর্মসূচি শেষ করা হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ ১১-দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।

এর আগে বৃষ্টির মধ্যেই মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন করেন জোটের নেতাকর্মীরা। সেখানে তারা জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিদ্যুতের বিল নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সচিবালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশি বাধার মুখে ১১-দলীয় ঐক্য

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

গণভোটের রায় বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে রাজধানীতে অবস্থান কর্মসূচি পালন শেষে সচিবালয়ের সামনে অবস্থান নেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের নেতাকর্মীরা। সচিবালয়ের দিকে অগ্রসর হওয়ার সময় পুলিশ তাদের বাধা দিলে সেখানে কিছু সময় উত্তেজনা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর মুক্তাঙ্গনে কর্মসূচি শেষ করে দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশে রওনা হন। জিরো পয়েন্ট অতিক্রম করার পর পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের অগ্রযাত্রা থামিয়ে দেয়।

১১-দলীয় ঐক্যের নেতারা জ্বালানি তেল ও গ্যাসসংকট, বিদ্যুতের অতিরিক্ত বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছিলেন।

ব্যারিকেডের সামনে প্রায় ২০ মিনিট অবস্থানের পর জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, তারা জনগণের দাবি জানাতে এসেছেন, কিন্তু সরকারের পক্ষ থেকে কেউ তাদের সঙ্গে কথা বলতে আসেননি। তিনি আরও পাঁচ মিনিট অপেক্ষার ঘোষণা দিয়ে বলেন, এ সময়ের মধ্যেও কেউ না এলে সরকারের প্রতি ধিক্কার জানিয়ে কর্মসূচি শেষ করা হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ ১১-দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।

এর আগে বৃষ্টির মধ্যেই মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন করেন জোটের নেতাকর্মীরা। সেখানে তারা জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিদ্যুতের বিল নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream