বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
Bangla FM

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় ৪১৬ প্রাণহানি: রোড সেফটি ফাউন্ডেশন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় ৪১৬ প্রাণহানি: রোড সেফটি ফাউন্ডেশন

রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই মাসে দেশে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত এবং ৬২৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক ও আরোহীর সংখ্যা ১৩৮, যা মোট মৃত্যুর প্রায় এক-তৃতীয়াংশ।

সংগঠনটির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মোট নিহতের ৩৩ দশমিক ১৭ শতাংশ মোটরসাইকেল দুর্ঘটনার শিকার। এ ছাড়া নিহতদের মধ্যে ৫৭ জন নারী, ৪৮ জন শিশু, ১০৬ জন পথচারী এবং ৫১ জন বিভিন্ন যানবাহনের চালক ও সহকারী রয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসে সবচেয়ে বেশি ১৩৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১২৫ জন।

একই সময়ে দেশে ১৩টি নৌ-দুর্ঘটনায় ৯ জন এবং ২৯টি রেল দুর্ঘটনায় আরও ২৪ জনের মৃত্যু হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশনের মতে, অতিরিক্ত গতি, অদক্ষ চালক, ত্রুটিপূর্ণ যানবাহন, সড়কের বিভিন্ন সমস্যা এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনাই দুর্ঘটনার প্রধান কারণ।

সংগঠনটি নিরাপদ সড়ক নিশ্চিত করতে মেয়াদোত্তীর্ণ যানবাহন পর্যায়ক্রমে প্রত্যাহার, দক্ষ চালক তৈরিতে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং সব যানবাহনে আধুনিক নিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাধ্যতামূলক করার সুপারিশ করেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় ৪১৬ প্রাণহানি: রোড সেফটি ফাউন্ডেশন

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই মাসে দেশে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত এবং ৬২৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক ও আরোহীর সংখ্যা ১৩৮, যা মোট মৃত্যুর প্রায় এক-তৃতীয়াংশ।

সংগঠনটির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মোট নিহতের ৩৩ দশমিক ১৭ শতাংশ মোটরসাইকেল দুর্ঘটনার শিকার। এ ছাড়া নিহতদের মধ্যে ৫৭ জন নারী, ৪৮ জন শিশু, ১০৬ জন পথচারী এবং ৫১ জন বিভিন্ন যানবাহনের চালক ও সহকারী রয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসে সবচেয়ে বেশি ১৩৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১২৫ জন।

একই সময়ে দেশে ১৩টি নৌ-দুর্ঘটনায় ৯ জন এবং ২৯টি রেল দুর্ঘটনায় আরও ২৪ জনের মৃত্যু হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশনের মতে, অতিরিক্ত গতি, অদক্ষ চালক, ত্রুটিপূর্ণ যানবাহন, সড়কের বিভিন্ন সমস্যা এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনাই দুর্ঘটনার প্রধান কারণ।

সংগঠনটি নিরাপদ সড়ক নিশ্চিত করতে মেয়াদোত্তীর্ণ যানবাহন পর্যায়ক্রমে প্রত্যাহার, দক্ষ চালক তৈরিতে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং সব যানবাহনে আধুনিক নিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাধ্যতামূলক করার সুপারিশ করেছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream