বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
Bangla FM

গোপন বৈঠকের অভিযোগেলা লমনিরহাটে যুবলীগ নেতা আটক

অনলাইনে টেলিগ্রাম গ্রুপে আওয়ামীলীগ পন্থীদের সঙ্গে গোপন বৈঠক ও যোগাযোগ করে নাশকতার পরিকল্পনার অভিযোগে মো. মজিবর রহমান টুলু (৪৮) নামে যুবলীগের এক নেতাকে আটক করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা প‌রে তা‌কে পুলিশে সোপর্দ ক‌রে। 

আটক মজিবর রহমান টুলু জেলা সদর থানা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি এবং পৌরসভার নামাটারী এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত আনুমা‌নিক ১১:৩০ মি‌নি‌টে লালমনিরহাট শহরের চাঁদনী বাজার এলাকায় নিজ দোকানে অনলাই‌নে ‌মি‌টিং করার অ‌ভিযো‌গে তাকে আটক করে বিএনপি নেতাকর্মীরা। পরে তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, টুলু দীর্ঘদিন ধরে গোপনে আওয়ামী লীগপন্থীদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। অনলাইনে টেলিগ্রামেও আওয়ামী লীগপন্থীদের একটি গ্রুপের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ ও মি‌টিং করছিলেন। গোপন বৈঠকের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা করছিল, এমন তথ্য জানতে পেরে তারা তাকে আটক করে পুলিশে খবর দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, টুলুকে আটকের পর তার ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করা হয়। সেখানে টেলিগ্রাম গ্রুপে যোগাযোগ এবং নাশকতার পরিকল্পনা-সংক্রান্ত তথ্য পাওয়ার দাবি করেছে পুলিশ। 

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অ'স্থিতিশীল করার পরিকল্পনার তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মজিবর রহমান টুলুকে আটক করা হয়। এ ঘটনায় টুলুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

গোপন বৈঠকের অভিযোগেলা লমনিরহাটে যুবলীগ নেতা আটক

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

অনলাইনে টেলিগ্রাম গ্রুপে আওয়ামীলীগ পন্থীদের সঙ্গে গোপন বৈঠক ও যোগাযোগ করে নাশকতার পরিকল্পনার অভিযোগে মো. মজিবর রহমান টুলু (৪৮) নামে যুবলীগের এক নেতাকে আটক করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা প‌রে তা‌কে পুলিশে সোপর্দ ক‌রে। 

আটক মজিবর রহমান টুলু জেলা সদর থানা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি এবং পৌরসভার নামাটারী এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত আনুমা‌নিক ১১:৩০ মি‌নি‌টে লালমনিরহাট শহরের চাঁদনী বাজার এলাকায় নিজ দোকানে অনলাই‌নে ‌মি‌টিং করার অ‌ভিযো‌গে তাকে আটক করে বিএনপি নেতাকর্মীরা। পরে তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, টুলু দীর্ঘদিন ধরে গোপনে আওয়ামী লীগপন্থীদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। অনলাইনে টেলিগ্রামেও আওয়ামী লীগপন্থীদের একটি গ্রুপের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ ও মি‌টিং করছিলেন। গোপন বৈঠকের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা করছিল, এমন তথ্য জানতে পেরে তারা তাকে আটক করে পুলিশে খবর দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, টুলুকে আটকের পর তার ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করা হয়। সেখানে টেলিগ্রাম গ্রুপে যোগাযোগ এবং নাশকতার পরিকল্পনা-সংক্রান্ত তথ্য পাওয়ার দাবি করেছে পুলিশ। 

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অ'স্থিতিশীল করার পরিকল্পনার তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মজিবর রহমান টুলুকে আটক করা হয়। এ ঘটনায় টুলুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream