বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
Bangla FM

শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দেওয়া পরিকল্পিত সিদ্ধান্ত: রিজভী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দেওয়া পরিকল্পিত সিদ্ধান্ত: রিজভী
শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দেওয়া পরিকল্পিত সিদ্ধান্ত: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অসম্মান। তার দাবি, এ ধরনের পদক্ষেপ দুই দেশের পারস্পরিক আস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এটি ভারতের নীতিনির্ধারকদের পরিকল্পিত সিদ্ধান্ত।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, শেখ হাসিনা হত্যা ও দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত এবং পলাতক আসামি। তিনি দাবি করেন, দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশ তাকে ফেরত চেয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন করলেও ভারত এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পরোক্ষ হস্তক্ষেপের শামিল। তার ভাষ্য অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে দিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্যের সুযোগ করে দেওয়া ওই আন্দোলনে নিহতদের প্রতিও অসম্মানজনক।

ড্যাবের কার্যক্রমের প্রশংসা করে রিজভী বলেন, আগের সরকারের সময় নানা বাধা ও চাপের মধ্যেও সংগঠনটির চিকিৎসকরা জনসেবামূলক কার্যক্রম চালিয়ে গেছেন। তিনি অভিযোগ করেন, এ কারণে অনেক চিকিৎসককে চাকরিচ্যুতি, পদোন্নতি থেকে বঞ্চিত হওয়া এবং দূরবর্তী এলাকায় বদলির মতো হয়রানির মুখে পড়তে হয়েছে।

স্বাস্থ্য খাত নিয়ে তিনি বলেন, করোনা, ডেঙ্গু ও হামসহ বিভিন্ন দুর্যোগের সময় ড্যাব বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ হাসপাতাল চালুর উদ্যোগও নেওয়া হয়েছিল, তবে তৎকালীন সরকার তা বাস্তবায়নের সুযোগ দেয়নি বলে তিনি দাবি করেন।

রিজভী আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে। তিনি জানান, ডেঙ্গু পরীক্ষায় বিনামূল্যে সেবা চালু এবং হাম প্রতিরোধে প্রায় দুই কোটি শিশুকে টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ড্যাবের কেন্দ্রীয় সভাপতি ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. শাকিলসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে তারা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দেওয়া পরিকল্পিত সিদ্ধান্ত: রিজভী

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream