শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
Bangla FM

বিদেশি কর্মী নিয়োগে গতি আনতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নির্দেশ, দ্রুত নিষ্পত্তি হবে ১৫ হাজার আবেদন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

বিদেশি কর্মী নিয়োগে গতি আনতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নির্দেশ, দ্রুত নিষ্পত্তি হবে ১৫ হাজার আবেদন

মালয়েশিয়ার বিভিন্ন শিল্প ও সেবাখাতে শ্রমিক সংকট দূর করতে বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। এ লক্ষ্যে জমে থাকা প্রায় ১৫ হাজার আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৫ আগস্ট) মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক শেষে সরকারের মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী দাতুক সেরি ফাহমি ফাদজিল জানান, মানবসম্পদ মন্ত্রণালয়কে আবেদনগুলো দ্রুত প্রক্রিয়াকরণের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে শ্রমিকের চাহিদা পূরণের পাশাপাশি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল করা যায়।

এর আগে গত ২৪ জুলাই আনোয়ার ইব্রাহিম জানিয়েছিলেন, ভারতীয় মুসলিম রেস্তোরাঁ খাতে বিদেশি কর্মীর ঘাটতি নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি সংস্থাগুলোকে এক মাসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, রেস্তোরাঁ মালিকদের শ্রমিক সংকটের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তবে বিদেশি কর্মী নিয়োগের পুরো প্রক্রিয়া অবশ্যই সুশৃঙ্খলভাবে এবং বিদ্যমান নীতিমালা অনুসরণ করেই সম্পন্ন করতে হবে।

বিষয় : মালয়েশিয়া

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

বিদেশি কর্মী নিয়োগে গতি আনতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নির্দেশ, দ্রুত নিষ্পত্তি হবে ১৫ হাজার আবেদন

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

মালয়েশিয়ার বিভিন্ন শিল্প ও সেবাখাতে শ্রমিক সংকট দূর করতে বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। এ লক্ষ্যে জমে থাকা প্রায় ১৫ হাজার আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৫ আগস্ট) মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক শেষে সরকারের মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী দাতুক সেরি ফাহমি ফাদজিল জানান, মানবসম্পদ মন্ত্রণালয়কে আবেদনগুলো দ্রুত প্রক্রিয়াকরণের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে শ্রমিকের চাহিদা পূরণের পাশাপাশি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল করা যায়।

এর আগে গত ২৪ জুলাই আনোয়ার ইব্রাহিম জানিয়েছিলেন, ভারতীয় মুসলিম রেস্তোরাঁ খাতে বিদেশি কর্মীর ঘাটতি নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি সংস্থাগুলোকে এক মাসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, রেস্তোরাঁ মালিকদের শ্রমিক সংকটের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তবে বিদেশি কর্মী নিয়োগের পুরো প্রক্রিয়া অবশ্যই সুশৃঙ্খলভাবে এবং বিদ্যমান নীতিমালা অনুসরণ করেই সম্পন্ন করতে হবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
২৪/৭ লাইভ অডিও সম্প্রচার