শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

থাইল্যান্ডে ইসরায়েলি পর্যটকদের বিরুদ্ধে বিক্ষোভ, বাড়ছে উত্তেজনা

থাইল্যান্ডে ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে বিক্ষোভ আরও জোরালো হয়েছে। গত শনিবার (৩১ অক্টোবর) দেশটির পর্যটন এলাকা ফুকেতে পৃথক দুটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীরা থাইল্যান্ডে ইহুদি ধর্মীয় ও সামাজিক সেবামূলক সংগঠন হাবাদের কেন্দ্রগুলো বন্ধ করার দাবি জানান। পাশাপাশি ইসরায়েলি পর্যটকদের থাইল্যান্ডে প্রবেশ ও ভ্রমণের ক্ষেত্রে আরও কঠোর নিয়ম চালুর আহ্বান জানান তারা।

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভে প্রধান বক্তা ছিলেন থাইল্যান্ডের প্রবীণ গণমাধ্যম ব্যক্তিত্ব ও রাজনৈতিক অ্যাক্টিভিস্ট সন্ধি লিমথংকুল। তিনি এককালীন ভিসায় থাইল্যান্ডে আসা ইসরায়েলি পর্যটকদের অবস্থানের মেয়াদ সর্বোচ্চ ১৫ দিন করার দাবি জানান।

সন্ধির অভিযোগ, ইসরায়েলিরা স্থানীয় ব্যবসার ক্ষতি করছেন। তাঁরা এমন কিছু ব্যবসা পরিচালনা করছেন, যেগুলো কেবল অন্য ইসরায়েলিদের সেবা দেয়। এর ফলে ইউরোপীয় পর্যটকরা থাইল্যান্ড থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বলেও দাবি করেন তিনি।

থাই সরকার ইসরায়েলিদের প্রতি নতজানু আচরণ করছে বলেও অভিযোগ করেন সন্ধি। এ ছাড়া কোনো প্রমাণ ছাড়াই ইসরায়েলের সঙ্গে সরকারের গোপন চুক্তি থাকার ইঙ্গিত দেন তিনি।

এর আগে গত ১০ সেপ্টেম্বর ব্যাংককে ইসরায়েলি দূতাবাসের বাইরে শত শত মানুষকে নিয়ে বিক্ষোভ করেছিলেন লিমথংকুল। ওই বিক্ষোভে ‘ইহুদিরা দূর হও’ এবং ‘তোমরা ইহুদিরা থাই সংস্কৃতি বোঝো না, তাই দূর হয়ে যাও’—এমন বিদ্বেষমূলক বার্তাসংবলিত ব্যানার দেখা যায়। সে সময় বিক্ষোভকারীরা থাই পতাকা হাতে ‘টেকিং ব্যাক থাইল্যান্ড’ স্লোগানও দেন।

বিডি-প্রতিদিন/এআইএস

বিষয় : ইসরায়েল থাইল্যান্ড বিক্ষোভ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

থাইল্যান্ডে ইসরায়েলি পর্যটকদের বিরুদ্ধে বিক্ষোভ, বাড়ছে উত্তেজনা

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

থাইল্যান্ডে ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে বিক্ষোভ আরও জোরালো হয়েছে। গত শনিবার (৩১ অক্টোবর) দেশটির পর্যটন এলাকা ফুকেতে পৃথক দুটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীরা থাইল্যান্ডে ইহুদি ধর্মীয় ও সামাজিক সেবামূলক সংগঠন হাবাদের কেন্দ্রগুলো বন্ধ করার দাবি জানান। পাশাপাশি ইসরায়েলি পর্যটকদের থাইল্যান্ডে প্রবেশ ও ভ্রমণের ক্ষেত্রে আরও কঠোর নিয়ম চালুর আহ্বান জানান তারা।

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভে প্রধান বক্তা ছিলেন থাইল্যান্ডের প্রবীণ গণমাধ্যম ব্যক্তিত্ব ও রাজনৈতিক অ্যাক্টিভিস্ট সন্ধি লিমথংকুল। তিনি এককালীন ভিসায় থাইল্যান্ডে আসা ইসরায়েলি পর্যটকদের অবস্থানের মেয়াদ সর্বোচ্চ ১৫ দিন করার দাবি জানান।

সন্ধির অভিযোগ, ইসরায়েলিরা স্থানীয় ব্যবসার ক্ষতি করছেন। তাঁরা এমন কিছু ব্যবসা পরিচালনা করছেন, যেগুলো কেবল অন্য ইসরায়েলিদের সেবা দেয়। এর ফলে ইউরোপীয় পর্যটকরা থাইল্যান্ড থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বলেও দাবি করেন তিনি।

থাই সরকার ইসরায়েলিদের প্রতি নতজানু আচরণ করছে বলেও অভিযোগ করেন সন্ধি। এ ছাড়া কোনো প্রমাণ ছাড়াই ইসরায়েলের সঙ্গে সরকারের গোপন চুক্তি থাকার ইঙ্গিত দেন তিনি।

এর আগে গত ১০ সেপ্টেম্বর ব্যাংককে ইসরায়েলি দূতাবাসের বাইরে শত শত মানুষকে নিয়ে বিক্ষোভ করেছিলেন লিমথংকুল। ওই বিক্ষোভে ‘ইহুদিরা দূর হও’ এবং ‘তোমরা ইহুদিরা থাই সংস্কৃতি বোঝো না, তাই দূর হয়ে যাও’—এমন বিদ্বেষমূলক বার্তাসংবলিত ব্যানার দেখা যায়। সে সময় বিক্ষোভকারীরা থাই পতাকা হাতে ‘টেকিং ব্যাক থাইল্যান্ড’ স্লোগানও দেন।

বিডি-প্রতিদিন/এআইএস

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream