রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
Bangla FM

‘স্যার, এগুলোকে কি নিয়ে যাবো বাহিরে’—আইজিপির মন্তব্য

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

‘স্যার, এগুলোকে কি নিয়ে যাবো বাহিরে’—আইজিপির মন্তব্য
‘স্যার, এগুলোকে কি নিয়ে যাবো বাহিরে’—আইজিপির মন্তব্য

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের একটি মন্তব্য ঘিরে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত অনুষ্ঠানে জুলাই শহীদদের স্মরণে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রদর্শনী শেষে মিলনায়তনে উপস্থিত শহীদ পরিবারের সদস্য ও জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের একাংশ প্রামাণ্যচিত্র নিয়ে আপত্তি জানান। তাদের অভিযোগ, এতে জুলাই গণ-অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ঘটনা ও শহীদদের আত্মত্যাগ যথাযথভাবে তুলে ধরা হয়নি।

একপর্যায়ে মিলনায়তনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ব্যক্তিদের শান্ত করার চেষ্টা করেন।

এ সময় আইজিপি মো. আলী হোসেন ফকির স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে বিক্ষোভকারীদের উদ্দেশ করে বলেন, “স্যার, এগুলোকে কি নিয়ে যাবো বাহিরে?”— এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

ভিডিওতে দেখা যায়, আইজিপির ওই মন্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রী হাত তুলে তাকে থামিয়ে দেন এবং কোনো কঠোর পদক্ষেপ না নেওয়ার ইঙ্গিত দেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মন্তব্যটির সমালোচনা করেন। বিভিন্ন ব্যবহারকারী দাবি করেন, শহীদ পরিবারের সদস্য ও আন্দোলনকারীদের উদ্দেশে এমন ভাষা ব্যবহার অনাকাঙ্ক্ষিত। আবার কেউ কেউ পুলিশের পেশাদার আচরণ ও সংবেদনশীলতা নিয়েও প্রশ্ন তোলেন।

তবে এ ঘটনায় আইজিপি বা বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

‘স্যার, এগুলোকে কি নিয়ে যাবো বাহিরে’—আইজিপির মন্তব্য

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের একটি মন্তব্য ঘিরে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত অনুষ্ঠানে জুলাই শহীদদের স্মরণে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রদর্শনী শেষে মিলনায়তনে উপস্থিত শহীদ পরিবারের সদস্য ও জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের একাংশ প্রামাণ্যচিত্র নিয়ে আপত্তি জানান। তাদের অভিযোগ, এতে জুলাই গণ-অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ঘটনা ও শহীদদের আত্মত্যাগ যথাযথভাবে তুলে ধরা হয়নি।

একপর্যায়ে মিলনায়তনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ব্যক্তিদের শান্ত করার চেষ্টা করেন।

এ সময় আইজিপি মো. আলী হোসেন ফকির স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে বিক্ষোভকারীদের উদ্দেশ করে বলেন, “স্যার, এগুলোকে কি নিয়ে যাবো বাহিরে?”— এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

ভিডিওতে দেখা যায়, আইজিপির ওই মন্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রী হাত তুলে তাকে থামিয়ে দেন এবং কোনো কঠোর পদক্ষেপ না নেওয়ার ইঙ্গিত দেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মন্তব্যটির সমালোচনা করেন। বিভিন্ন ব্যবহারকারী দাবি করেন, শহীদ পরিবারের সদস্য ও আন্দোলনকারীদের উদ্দেশে এমন ভাষা ব্যবহার অনাকাঙ্ক্ষিত। আবার কেউ কেউ পুলিশের পেশাদার আচরণ ও সংবেদনশীলতা নিয়েও প্রশ্ন তোলেন।

তবে এ ঘটনায় আইজিপি বা বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream