মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

রাঙাবালীত মা ইলিশ সংরক্ষণ অভিযান

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রাঙাবালীত মা ইলিশ সংরক্ষণ অভিযান

মা ইলিশ সংরক্ষণে পটুয়াখালীর রাঙ্গাবালীতে অভিযান চালিয়ে ১২ জেলেকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫০ হাজার মিটার জাল, ১৮ কেজি ইলিশ ও তিনটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। জব্দ করা  জালের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।

রোববার রাত ১১ থেকে সোমবার পর্যন্ত উপজেলার আগুনমুখা, তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসানের দিকনির্দেশনায় উপজেলা মৎস্য বিভাগ ও বাংলাদেশ কোস্টগার্ডের রাঙ্গাবালী আউটপোস্ট যৌথভাবে এ অভিযান চালায়।

অভিযানে নেতৃত্ব দেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. ইমরান হোসেন। জানা যায়, অভিযানকালে সোমবার সকাল ৬টার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চররুস্তুম সংলগ্ন তেতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীতে অভিযান চালিয়ে ১২ জেলেকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া জব্দ করা ৫০ হাজার মিটার অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা ১৮ কেজি ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন  ১৯৫০-এর সংশ্লিষ্ট ধারায় আটক জেলেদের কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উদ্ধার হওয়া  মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে। মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে সাগর ও নদ-নদীতে অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে গত ৮ অক্টোবর থেকে ২২ দিনের জন্য সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

রাঙাবালীত মা ইলিশ সংরক্ষণ অভিযান

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream